১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
জাতীয়

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত
ছবি: সংগৃহীত

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা গেজেট জারি করেছে। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, এসআরবির মহাপরিচালক মাসিক ২৮ হাজার ৮০০ টাকা, অতিরিক্ত মহাপরিচালক ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা পাবেন। উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম অ্যানালিস্ট পদে এ ভাতার পরিমাণ ১৫ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‘গেজেট অনুযায়ী, প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী এসআরবির বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।’

— জি বাংলা ডেস্ক

সিনিয়র সহকারী পরিচালক, নেট প্রশাসক, ল অফিসার ও কম্পিউটার প্রোগ্রামার পদে মাসিক বিশেষ ভাতা হবে ১২ হাজার টাকা। সহকারী পরিচালক, আরএমও, ভেটেরিনারি ডাক্তার, বাজেট অফিসার, হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী পরিচালক পদে ১০ হাজার ২০০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত জিয়াউর রহমানকে মুক্তির কৃতিত্ব জাসদের নয়, সেনাবাহিনীর: সাখাওয়াত জাতীয় ১ ঘণ্টা আগে

সার্জেন্ট, এসআই ও উপসহকারী প্রকৌশলী পদে মাসিক বিশেষ ভাতা ৭ হাজার ২০০ টাকা। ধর্মীয় শিক্ষক পদে ৬ হাজার ৬০০ টাকা এবং এএসআই, ক্যাশিয়ার ও হিসাবরক্ষক পদে ৪ হাজার ৮০০ টাকা ভাতা পাবেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার।
  • এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা গেজেট জারি করেছে।
  • গেজেট অনুযায়ী, এসআরবির মহাপরিচালক মাসিক ২৮ হাজার ৮০০ টাকা, অতিরিক্ত মহাপরিচালক ২৬ হাজার ৪০০ টাকা এবং পরিচালক ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা পাবেন।
  • সিনিয়র সহকারী পরিচালক, নেট প্রশাসক, ল অফিসার ও কম্পিউটার প্রোগ্রামার পদে মাসিক বিশেষ ভাতা হবে ১২ হাজার টাকা।

নায়েক পদে মাসিক ৩ হাজার ৮৮০ টাকা, অফিস সহকারী ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ৪ হাজার ২০০ টাকা এবং কনস্টেবল ও কুক কনস্টেবল পদে ৩ হাজার ৯৬০ টাকা বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে। টেকনিশিয়ান, মেস ওয়েটার, বাবুর্চি ও মশালচি পদে এ ভাতার পরিমাণ ৩ হাজার ৮৪০ টাকা।

এ ছাড়া এনসি (ই), লস্কর, পরিচ্ছন্নতাকর্মী, ওয়ার্ড বয়, অফিস সহায়ক, ডোম ও মালি পদে মাসিক বিশেষ ভাতা ৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, নতুন হারে বিশেষ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে, অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, অর্থ বিভাগের ২০১৫ সালের ১৮ অক্টোবরের সংশ্লিষ্ট স্মারক অনুযায়ী কর্মরতরা বিশেষ ভাতা পাবেন।

গেজেট অনুযায়ী, প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী এসআরবির বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।

জাতীয় থেকে আরও

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমানজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ‘সার্বভৌমত্ব র‌্যালিতে’ নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও… ২১ ঘণ্টা আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর… ১ দিন আগে শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণরাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ… ১ দিন আগে চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনাশিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সধারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।… ১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৮ এএম · জাতীয়

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হারে এ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ফটোকার্ড

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা পুনর্নির্ধারণ, কোন পদে কত

শিরোনাম