১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
সারাদেশ

প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে হরিণ শিকার, সক্রিয় ২০ চক্র

প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে হরিণ শিকার, সক্রিয় ২০ চক্র
সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সুন্দরবনসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে নিয়মিত হরিণ শিকার চলছে। রাত গভীর হলে বনের বিভিন্ন এলাকায় হরিণ চলাচলের পথে একের পর এক ফাঁদ পেতে রাখে শিকারি চক্র। এসব ফাঁদে আটকা পড়ে বনের চিত্রা হরিণ। মাঝে মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে হরিণের মাংস, চামড়া ও শিং উদ্ধার হলেও শিকারি চক্রের বড় একটি অংশ থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে দিন দিন কমছে বনের চিত্রা হরিণের সংখ্যা।

গত ১১ সেপ্টেম্বর বিষখালী নদী থেকে সাড়ে ৩০০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো. ইব্রাহিম (৪৫) নামে এক যুবককে আটক করে কোস্টগার্ড। দক্ষিণ চরদোয়ানীর কালিয়ার খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকার একটি বড় অংশ, পদ্মা, টেংরা, বাদুরতলা, জ্ঞানপাড়া, কাঁঠালতলী ও লালদিয়া—এই সাতটি এলাকায় অন্তত ২০টি শিকারি চক্র সক্রিয় রয়েছে। রাতের আঁধারে এসব চক্র বনে ফাঁদ পেতে হরিণ শিকার করে। পরে জেলে নৌকায় করে হরিণের মাংস দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়।

‘অনুসন্ধানে জানা গেছে, বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকার একটি বড় অংশ, পদ্মা, টেংরা, বাদুরতলা, জ্ঞানপাড়া, কাঁঠালতলী ও লালদিয়া—এই সাতটি এলাকায় অন্তত ২০টি শিকারি চক্র সক্রিয় রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

নাম প্রকাশ না করার শর্তে শিকারি চক্রের এক সদস্য বলেন, বন বিভাগের নির্দিষ্ট কিছু সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করেই তাঁদের হরিণ শিকার করতে হয়। মাসোহারা না দিলে হরিণ শিকার বন্ধ থাকে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ সারাদেশ ৭ ঘণ্টা আগে

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু সদস্য শিকারি চক্রের সঙ্গে যোগসাজশ করে এই অবৈধ বাণিজ্য টিকিয়ে রেখেছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বরগুনার পাথরঘাটায় সুন্দরবনসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে নিয়মিত হরিণ শিকার চলছে।
  • গত ১১ সেপ্টেম্বর বিষখালী নদী থেকে সাড়ে ৩০০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো.
  • অনুসন্ধানে জানা গেছে, বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকার একটি বড় অংশ, পদ্মা, টেংরা, বাদুরতলা, জ্ঞানপাড়া, কাঁঠালতলী ও লালদিয়া—এই সাতটি এলাকায় অন্তত ২০টি শিকারি চক…
  • নাম প্রকাশ না করার শর্তে শিকারি চক্রের এক সদস্য বলেন, বন বিভাগের নির্দিষ্ট কিছু সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করেই তাঁদের হরিণ শ…

সনাকের (টিআইবি) সাবেক সভাপতি মনির হোসেন কামাল বলেন, অবাধে হরিণ শিকার জীববৈচিত্র্যের জন্য হুমকি। বন বিভাগের ভেতরে সংশ্লিষ্টদের দুর্নীতি বন্ধ না হলে হরিণ রক্ষা করা যাবে না। হরিণ রক্ষায় বন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহেল হাফিজ বলেন, এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই এই বন থেকে হরিণ বিলুপ্ত হয়ে যাবে।

তবে বন বিভাগের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বরগুনা রেঞ্জের কর্মকর্তা মো. সোহাগ খান। তিনি বলেন, হরিণ শিকার ঠেকাতে পাথরঘাটার স্পর্শকাতর এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে। শিকারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং অধিকাংশ সময় চক্রের সদস্য ও হরিণের মাংস জব্দ করা হচ্ছে। হরিণ শিকার বন্ধে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও চলছে।

সারাদেশ থেকে আরও

যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজ যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজমহাব্যস্ত নগরী ঢাকায় প্রতিদিনই নানা প্রয়োজনে ছুটতে হয় মানুষকে। কখনো সংসারের বাজার করতে মাছ-মাংস ও মুদি দোকানে, আবার কখনো কেনাকাটা কিংবা… ৯ ঘণ্টা আগে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানেহাটে বাজার করতে এসে কেউ কেনেন দুই-তিনটি, কেউ আবার এক কেজি। কারও বাড়ি ফেরার পথে পরিবারের জন্য, কারও কাছে নিজের রসনাবিলাস। হাটের এক কোণে খোলা… ৯ ঘণ্টা আগে মিরপুরে তিন বাসে আগুন মিরপুরে তিন বাসে আগুনরাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। এখন পর্যন্ত এ… ৯ ঘণ্টা আগে ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪ ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা হয়েছে। বুধবার (১১… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে হরিণ শিকার, সক্রিয় ২০ চক্র

২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৫ এএম · সারাদেশ

বরগুনার পাথরঘাটায় সুন্দরবনসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে নিয়মিত হরিণ শিকার চলছে। রাত গভীর হলে বনের বিভিন্ন এলাকায় হরিণ চলাচলের পথে একের পর এক ফাঁদ পেতে রাখে শিকারি চক্র। এসব ফাঁদে আটকা পড়ে বনের চিত্রা হরিণ। মাঝে মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে হরিণের মাংস, চামড়া ও শিং উদ্ধার হলেও শিকারি চক্রের বড় একটি অংশ থেকে।

ফটোকার্ড

প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে হরিণ শিকার, সক্রিয় ২০ চক্র

প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে হরিণ শিকার, সক্রিয় ২০ চক্র

প্রভাবশালীদের ‘ম্যানেজ’ করে হরিণ শিকার, সক্রিয় ২০ চক্র

শিরোনাম