১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু

মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু
সংগৃহীত

বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় ৭৩৯ কোটি টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন নদীতীরে জিও ব্যাগ ফেলে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ও ব্লক দিয়ে নদীতীর সংরক্ষণের এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩৯ কোটি টাকা। প্রকল্পটি ২৯টি প্যাকেজে বাস্তবায়ন করা হবে। এর আওতায় মেহেন্দিগঞ্জ উপজেলার নদীভাঙনপ্রবণ ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় নদীতীর সংরক্ষণের কাজ করা হবে।

নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙন চলছে। প্রতিবছর ভাঙনে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়ে। ভাঙন থেকে গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় নদীতীরে প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

‘শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন নদীতীরে জিও ব্যাগ ফেলে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।’

— জি বাংলা ডেস্ক

স্থানীয় বাসিন্দারা বলেন, নদীভাঙন মেহেন্দিগঞ্জের মানুষের দীর্ঘদিনের আতঙ্ক। প্রতিবছর নদীর পাড় ভেঙে নতুন নতুন এলাকা ঝুঁকির মধ্যে পড়ে। বড় পরিসরে নদীতীর সংরক্ষণের এ প্রকল্প দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন হলে ভাঙনকবলিত মানুষের দুর্ভোগ কমবে বলে তাঁরা আশা করছেন।

আরও পড়ুন বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা বিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা সারাদেশ ১৮ ঘণ্টা আগে

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় নদীর ঝুঁকিপূর্ণ অংশগুলোতে জিও ব্যাগ ও ব্লক ফেলার মাধ্যমে তীর সংরক্ষণ করা হবে। নির্ধারিত এলাকাগুলোতে পর্যায়ক্রমে এসব কাজ বাস্তবায়ন করা হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় ৭৩৯ কোটি টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
  • পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ও ব্লক দিয়ে নদীতীর সংরক্ষণের এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩৯ কোটি টাকা।
  • নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙন চলছে।
  • স্থানীয় বাসিন্দারা বলেন, নদীভাঙন মেহেন্দিগঞ্জের মানুষের দীর্ঘদিনের আতঙ্ক।

উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল, সরকারি প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম সৈকতসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আমির হোসেন ও মাহফুজুর রহমান এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রেরফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরমান শেখ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত… ১৮ ঘণ্টা আগে রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৩৯রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।… ১৮ ঘণ্টা আগে কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণাকুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসের… ১৮ ঘণ্টা আগে স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা,অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহতময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী (৩১) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬… ১৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু

২ অক্টোবর ২০২৬, ১:৫১ পিএম · সারাদেশ

বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় ৭৩৯ কোটি টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন নদীতীরে জিও ব্যাগ ফেলে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী।

ফটোকার্ড

মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু

মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু

মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু

শিরোনাম
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রীহাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎপররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলবিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরাক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা