১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
শিক্ষা

বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দ জানতে জরিপ চালানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে এ জরিপ পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়টির।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। জরিপ কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের ভাষা শেখার পছন্দ ও মতামত জানতে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের কাছে জরিপ ফর্ম পাঠানো হবে। উপাচার্যের নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক কেন্দ্রগুলোর আওতাধীন নির্বাচিত অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব ফর্ম বিতরণ করতে হবে।

‘এ ছাড়া জরিপ কার্যক্রম চলাকালে মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কর্মকর্তারা বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করলে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

শিক্ষার্থীদের দিয়ে যথাযথভাবে ফর্ম পূরণ করানোর পর সেগুলো সংগ্রহ করবেন সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। পরে সংগৃহীত ফর্ম সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

আরও পড়ুন আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য শিক্ষা ২০ ঘণ্টা আগে

জরিপের ফর্মগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফর্ম পাঠানোর ঠিকানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়, বাড়ি-৫৮, রোড-৮/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দ জানতে জরিপ চালানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
  • বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
  • অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের ভাষা শেখার পছন্দ ও মতামত জানতে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের কাছে জরিপ ফর্ম পাঠানো হবে।
  • শিক্ষার্থীদের দিয়ে যথাযথভাবে ফর্ম পূরণ করানোর পর সেগুলো সংগ্রহ করবেন সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া জরিপ কার্যক্রম চলাকালে মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কর্মকর্তারা বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করলে তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে। পুরো কার্যক্রম পরিচালনায় উপাচার্যের অনুমোদন রয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার আগ্রহ ও পছন্দ সম্পর্কে ধারণা পাওয়া। পাশাপাশি ভাষাগত দক্ষতা বাড়িয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাকরির বাজারে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া।

এমএইচ/এসআই

শিক্ষা থেকে আরও

এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে পত্রের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেড়… ৪ দিন আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণাশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন… ৪ দিন আগে এইচএসসি: বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা এইচএসসি: বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনাচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা ততোধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের প্রাথমিক রূপরেখা তৈরি করেছে… ৫ দিন আগে দক্ষিণ এশিয়ায় পাসের হারে সবার পেছনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় পাসের হারে সবার পেছনে বাংলাদেশদক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হারে সবার পেছনে বাংলাদেশ। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের পাসের হার ৫২… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫ অক্টোবর ২০২৬, ৭:৩০ এএম · শিক্ষা

বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দ জানতে জরিপ চালানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মাল্টি ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের (এমএলএলআই) মাধ্যমে এ জরিপ পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ফটোকার্ড

বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিরোনাম