১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫১৭.৪১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
শিক্ষা

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৬

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৬
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টুর্নামেন্ট চলাকালে বল সীমানায় যাওয়া নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে চার দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, অগ্নিবীণা হলের সামনে এবং কলা ভবনের সামনে ও পেছনে এসব সংঘর্ষ হয়। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চলমান নজরুল প্রিমিয়ার লিগের (এনপিএল) ম্যাচ চলাকালে মাঠের সীমানার ভেতরে বল চলে যাওয়াকে কেন্দ্র করে টুর্নামেন্টের আয়োজক ও পাশেই ফুটবল খেলতে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও গালাগালির ঘটনা ঘটে। পরে খেলা শেষে বিরোধ মীমাংসার জন্য দুই পক্ষ একত্র হলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় ইংরেজি ও ভাষা সাহিত্য বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শুভকে ২০তম ব্যাচের এক শিক্ষার্থী চড় মেরেছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার জেরে অগ্নিবীণা হল ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে এনপিএল আয়োজক কমিটির সদস্য সিফাত, নাসিম ও আরেক খেলোয়াড়কে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাঠে ফুটবল খেলতে আসা ইংরেজি এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। পরে তাঁদের কয়েকজন কলা ভবনের সামনে অবস্থান নেন।

‘প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চলমান নজরুল প্রিমিয়ার লিগের (এনপিএল) ম্যাচ চলাকালে মাঠের সীমানার ভেতরে বল চলে যাওয়াকে কেন্দ্র করে টুর্নামেন্টের আয়োজক ও পাশেই ফুটবল খেলতে থাকা শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও গালাগালির ঘটনা ঘটে।’

— জি বাংলা ডেস্ক

প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্য সিফাতের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী কলা ভবনের সামনে গেলে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। একপর্যায়ে কলা ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একটি অংশ সেখান থেকে সরে যায়। পরে কলা ভবনের পেছনে তিনজনকে পেয়ে রড ও ক্রিকেটের স্টাম্প দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানের সঙ্গেও অভিযুক্ত শিক্ষার্থীরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য আজ যা কিছু সুন্দর তার সব অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য শিক্ষা ২০ ঘণ্টা আগে

আহত শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের রবিউল, সাকিব, রাফি ও রোমানকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, অপর পক্ষের দিদারুল ইসলাম আঘাত পেয়ে ত্রিশাল মেডিকেল সেন্টারে ভর্তি হন। সিফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টুর্নামেন্ট চলাকালে বল সীমানায় যাওয়া নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে চার দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে চলমান নজরুল প্রিমিয়ার লিগের (এনপিএল) ম্যাচ চলাকালে মাঠের সীমানার ভেতরে বল চলে যাওয়াকে কেন্দ্র করে টুর্নামেন্টের …
  • এ ঘটনার জেরে অগ্নিবীণা হল ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে এনপিএল আয়োজক কমিটির সদস্য সিফাত, নাসিম ও আরেক খেলোয়াড়কে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাও…
  • প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্য সিফাতের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী কলা ভবনের সামনে গেলে দুই পক্ষ আবারও সংঘর্ষে জ…

ঘটনার পর হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, প্রক্টরসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা কখনোই কাম্য নয়। মোট ছয়জন আহত বলে জেনেছি। বিষয়টি নিয়ে পরে কথা বলতে পারব।”

শিক্ষা থেকে আরও

এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে পত্রের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেড়… ৪ দিন আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণাশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন… ৪ দিন আগে এইচএসসি: বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা এইচএসসি: বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনাচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা ততোধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের প্রাথমিক রূপরেখা তৈরি করেছে… ৫ দিন আগে দক্ষিণ এশিয়ায় পাসের হারে সবার পেছনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় পাসের হারে সবার পেছনে বাংলাদেশদক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হারে সবার পেছনে বাংলাদেশ। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের পাসের হার ৫২… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৬

১৫ অক্টোবর ২০২৬, ৫:০২ এএম · শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টুর্নামেন্ট চলাকালে বল সীমানায় যাওয়া নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে চার দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, অগ্নিবীণা হলের সামনে এবং কলা ভবনের সামনে ও পেছনে এসব সংঘর্ষ হয়। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন।

ফটোকার্ড

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৬

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৬

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৬

শিরোনাম