১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
জাতীয়

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান
সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার আলোকে দণ্ডিত আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পূর্বেই নিষেধাজ্ঞা জারি করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এতে আরও বলা হয়, শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা, পূর্বে প্রকাশিত বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রচার বা প্রকাশ না করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

‘এতে আরও বলা হয়, শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা, পূর্বে প্রকাশিত বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রচার বা প্রকাশ না করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ টে…’

— জি বাংলা ডেস্ক

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট আইনের সুস্পষ্ট ধারার কথা উল্লেখ করে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী জাতীয় ১৮ ঘণ্টা আগে

মন্ত্রণালয় জানায়, আদালতের নির্দেশনা অনুসরণ করে অনেক গণমাধ্যম এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত থাকলেও এখনো কিছু গণমাধ্যম তা প্রচার করছে। এ বিষয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার আলোকে দণ্ডিত আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
  • তথ্য বিবরণীতে বলা হয়, জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ওপর আন্তর্জা…
  • এতে আরও বলা হয়, শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা, পূর্বে প্রকাশিত বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রচার বা প্রক…
  • তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট আইনের সুস্পষ্ট ধারার কথা উল্লেখ করে দণ্ডিত আসামি…

সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে যেসব গণমাধ্যম আদালতের নির্দেশনা মেনে সংশ্লিষ্ট বক্তব্য প্রচার থেকে বিরত রয়েছে, তাদের ধন্যবাদ জানিয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের সব ধরনের গণমাধ্যম—টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমকে—আদালতের নির্দেশনা ও আইনি বাধ্যবাধকতার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করার জন্য আবারও বিশেষভাবে আহ্বান জানিয়েছে।

জাতীয় থেকে আরও

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন মাহবুবুর রহমান ভূঁঞা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন মাহবুবুর রহমান ভূঁঞাবাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা… ২০ ঘণ্টা আগে শহীদ নূর হোসেন দিবস আজ শহীদ নূর হোসেন দিবস আজআজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তাঁর… ২১ ঘণ্টা আগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রীঅনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং প্রবিধান লঙ্ঘনসহ বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার… ১ দিন আগে ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফলসরকারি সেবাব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে সম্প্রসারণ করা হয়েছে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) কার্যক্রম। এ… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান

৫ আগস্ট ২০২৬, ৬:০১ পিএম · জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার আলোকে দণ্ডিত আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়।

ফটোকার্ড

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান

দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি তথ্য মন্ত্রণালয়ের আহ্বান

শিরোনাম