১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৮.২৬ +৪৫.৪৪ | DS30: ২,০৫৭.৮২ +৮.৩৬ | লেনদেন: ৪,৮৪৫.৫৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৮.২৬ +৪৫.৪৪
খেলাধুলা

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন
সংগৃহীত

ডান হাঁটুর চোটের কারণে আগামী বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

গত রোববার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন ১৯ বছর বয়সী এই তারকা। ওই ম্যাচে ফেরমিন লোপেসের জয়সূচক গোলেও সহায়তা করেন তিনি। ম্যাচ চলাকালেই ডান হাঁটুতে আঘাত পান ইয়ামাল।

স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, পরবর্তী কয়েক দিন বার্সেলোনাতেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন এই ফরোয়ার্ড। আগামী রোববার মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে জাতীয় দলে যোগ দেবেন বলে আশা করছে ফেডারেশন।

‘ডান হাঁটুর চোটের কারণে আগামী বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের।’

— স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দারুণ ছন্দে থাকা ইয়ামাল এখন পর্যন্ত ২০টি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন। এসব ম্যাচে করেছেন ১৭ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩টি গোল। অতিরিক্ত ম্যাচের চাপ ও তাঁর শারীরিক অবস্থা নিয়ে এর আগেও বার্সেলোনা ও স্প্যানিশ দলের ব্যবস্থাপনার মধ্যে আলোচনা হয়েছে।

আরও পড়ুন পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফ পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফ খেলাধুলা ১ ঘণ্টা আগে

এদিকে ফ্লু থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওয়ারসাবালও। তবে ইয়ামালের মতো তাঁকেও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফেডারেশন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ডান হাঁটুর চোটের কারণে আগামী বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের।
  • গত রোববার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন ১৯ বছর বয়সী এই তারকা।
  • স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, পরবর্তী কয়েক দিন বার্সেলোনাতেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন এই ফরোয়ার্ড।
  • চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দারুণ ছন্দে থাকা ইয়ামাল এখন পর্যন্ত ২০টি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন।

গ্রুপ ‘এ৩’-এর ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে ইতিবাচক ফল পেলেই গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে লুইস দে লা ফুয়েন্তের দল।

খেলাধুলা থেকে আরও

রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচেরসাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। উদ্বোধনী ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করার… ১ দিন আগে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলেমৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। তবে টানা দুই বড় ম্যাচে হারের পর দলটির আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। বড় ম্যাচে বার্সেলোনার জয়ের… ১ দিন আগে তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ডওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই… ২ দিন আগে জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারতদীর্ঘ অপেক্ষা এবং দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখতে পারে বাংলাদেশ-ভারতের সাদা বলের সিরিজ। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

১০ নভেম্বর ২০২৬, ১:১৬ পিএম · খেলাধুলা

ডান হাঁটুর চোটের কারণে আগামী বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামালের। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

ফটোকার্ড

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

ইয়ামালকে নিয়ে
দুঃসংবাদ পেল স্পেন

ইয়ামালকে নিয়ে
দুঃসংবাদ পেল স্পেন

শিরোনাম