১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
জাতীয়

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে উত্তরণে সর্বোচ্চ চেষ্টা করছে।

‘স্বাস্থ্যসেবায় নতুন এক লাখ স্বাস্থ্যকর্মী চিকিৎসাসেবার ক্ষেত্রে সরকারের নীতি ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে শুরুতেই রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগ সহজেই প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, সরকার অস্বীকার করছে না যে বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে অতীতে নেওয়া অপরিকল্পিত উদ্যোগের খেসারত এখন দেশ, জনগণ ও সরকারকে দিতে হচ্ছে।

আরও পড়ুন জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী জাতীয় ১৮ ঘণ্টা আগে

তারেক রহমান বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশ পেয়েছে। নানা সংকট কাটিয়ে উঠতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে মানুষকে ধীরে ধীরে বের করে আনতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন কর…
  • শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।
  • প্রধানমন্ত্রী বলেন, অতীতে অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে।
  • তিনি বলেন, সরকার অস্বীকার করছে না যে বর্তমানে দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে।

স্বাস্থ্যসেবায় নতুন এক লাখ স্বাস্থ্যকর্মী

চিকিৎসাসেবার ক্ষেত্রে সরকারের নীতি ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে শুরুতেই রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগ সহজেই প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব।

এ লক্ষ্যেই বিদ্যমান চিকিৎসাব্যবস্থার পাশাপাশি সরকার নতুন করে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এসব স্বাস্থ্যকর্মী নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করবেন।

স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে কার্যকর করতে প্রশিক্ষিত জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাজনীতিতে পেশাজীবীদের সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের রাজনীতিতে সম্পৃক্ততার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব ক্ষেত্রকেই প্রভাবিত করে। ফলে প্রত্যেকে নিজ নিজ মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকতে পারেন।

তবে অতিমাত্রায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি।

চিকিৎসাসেবাকে জনবান্ধব করার উদ্যোগ

দেশের স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসাসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে সমাবেশে বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ অনেকে।

জাতীয় থেকে আরও

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন মাহবুবুর রহমান ভূঁঞা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হলেন মাহবুবুর রহমান ভূঁঞাবাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা… ২০ ঘণ্টা আগে শহীদ নূর হোসেন দিবস আজ শহীদ নূর হোসেন দিবস আজআজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। তাঁর… ২১ ঘণ্টা আগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রীঅনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং প্রবিধান লঙ্ঘনসহ বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার… ১ দিন আগে ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফল ইসিডি কর্মসূচিতে বড় ঘাটতি, শিশুর বিকাশে মিলছে না প্রত্যাশিত ফলসরকারি সেবাব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে সম্প্রসারণ করা হয়েছে প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) কার্যক্রম। এ… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

৮ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম · জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।

ফটোকার্ড

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

শিরোনাম