১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল

এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
ছবি : জি বাংলা নিউজ

রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। শনিবারের এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমান অবস্থানে উঠে এসেছে তারা।

আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরেছিল রিয়াল। এবার প্রতিবেশী রায়ো ভায়েকানোর বিপক্ষে দাপুটে জয় দিয়ে সেই হারের ধাক্কা সামলে নিয়েছে দলটি।

রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। একটি করে গোল করেছেন জুড বেলিংহাম ও আলভারো কারেরাস। রায়োর হয়ে এক গোল শোধ করেন সের্হিও কামেয়ো।

‘এদিকে শনিবার লা লিগার অন্য ম্যাচে রেসিং সান্তান্দের কাছে ২-১ গোলে হেরেছে তৃতীয় স্থানে থাকা আলাভেস।’

— জি বাংলা ডেস্ক

ম্যাচের ১৪ মিনিটেই পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। ফ্লোরিয়ান লেজুন ফাউল করেন কারেরাসকে। স্পট কিক থেকে গোলরক্ষক এমিল আউদেরোকে উল্টো দিকে পাঠিয়ে বল জালে জড়ান এমবাপ্পে।

আরও পড়ুন ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ খেলাধুলা ৪ দিন আগে

দ্বিতীয় গোলেও বড় ভূমিকা ছিল এমবাপ্পের। ভিনিসিয়ুস জুনিয়রের চাপে বল হারান লেজুন। এরপর এমবাপ্পের সঙ্গে পাস বিনিময়ের পর বল জালে পাঠান কারেরাস।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ।
  • আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে হেরেছিল রিয়াল।
  • রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।
  • ম্যাচের ১৪ মিনিটেই পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে।

এই ম্যাচে প্রথমবার মূল একাদশে সুযোগ পান রিয়ালের রেকর্ড অঙ্কের সাইনিং ইয়ান দিওমান্দে। ডান দিক দিয়ে দ্রুতগতিতে বক্সে ঢুকে শট নিলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।

প্রথমার্ধে রিয়ালের তৃতীয় গোলটি করেন বেলিংহাম। বাঁ দিক থেকে বল নিয়ে বক্সে ঢুকে তার দিকে বল বাড়ান ভিনিসিয়ুস। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ইংলিশ মিডফিল্ডার। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার চেষ্টা করে রায়ো। দূরপাল্লার শটে গোলপোস্টে বল লাগান পেদ্রো দিয়াস। পরে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া তার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন।

৫১ মিনিটে ব্যবধান কমায় রায়ো। ভিনিসিয়ুসের কাছ থেকে বল কেড়ে নিয়ে কোর্তোয়াকে পরাস্ত করে গোল করেন কামেয়ো। চলতি মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। ফলে এমবাপ্পে ও বার্সেলোনার রাফিনিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতার তালিকায় উঠে আসেন তিনি।

এরপর ম্যাচে ফেরার আরও কয়েকটি সুযোগ পায় রায়ো। তবে জর্জি সিতাইশভিলি ও লেজুনের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া।

ম্যাচের নিয়ন্ত্রণ ফেরাতে তুর্কি মিডফিল্ডার আরদা গুলেরকে মাঠে নামান রিয়ালের কোচ হোসে মরিনিও। ইনজুরি সময়ের শেষ দিকে তার সহায়তায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন এমবাপ্পে। নিচু ও কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি এমবাপ্পের সপ্তম গোল।

আগামী মঙ্গলবার এলচের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। একই দিন ঘরের মাঠে এস্পানিওলের বিপক্ষে খেলবে রায়ো ভায়েকানো।

এদিকে শনিবার লা লিগার অন্য ম্যাচে রেসিং সান্তান্দের কাছে ২-১ গোলে হেরেছে তৃতীয় স্থানে থাকা আলাভেস। ওসাসুনার মাঠে ২-০ গোলে জিতেছে এস্পানিওল। আর নিজেদের মাঠে এলচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক বিলবাও।

খেলাধুলা থেকে আরও

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের ৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পেরব্যালন ডি’অরের মঞ্চে এবার হতাশ হতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে। একের পর এক গোল্ডেন বুট জিতে এবারের পুরস্কারের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত… ৫ দিন আগে প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ জিতলেন মেসি প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ জিতলেন মেসিক্যারিয়ারে অসামান্য সাফল্য এবং নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ… ৮ দিন আগে আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ? আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ?জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় হারে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বড় ব্যবধানের… ১২ দিন আগে ৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারত ৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারতমিজোরামের ব্যাটার চিন্ময় সুতার ইতিহাস গড়েছেন। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ৪০০ রান করা দ্বিতীয় ভারতীয়… ১২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল

১৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৯ এএম · খেলাধুলা

রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। শনিবারের এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমান অবস্থানে উঠে এসেছে তারা।

ফটোকার্ড

এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল

এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল

এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল

শিরোনাম