১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২
খেলাধুলা

মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ে ও রোসারিও৩ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। বেশ কিছুদিন ধরেই তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে তাঁর কান্নার কারণ জানতে চাইলে মেসি জানিয়েছিলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই; তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।

‘ম্যাচ শেষে তাঁর কান্নার কারণ জানতে চাইলে মেসি জানিয়েছিলেন, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই; তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন।’

— জি বাংলা ডেস্ক

এরপর হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে। সে সময় মেসি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে গুজব ও জল্পনা না ছড়ানোর আহ্বান জানানো হয়।

আরও পড়ুন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন খেলাধুলা ১৮ ঘণ্টা আগে

পরিবারের পক্ষ থেকে হোর্হে মেসি ও তাঁর স্বজনদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও করা হয়েছিল। তবে হোর্হে মেসির মৃত্যুর খবর এখনো মেসি পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন।
  • আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ে ও রোসারিও৩ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি।
  • গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মেসি।
  • এরপর হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে।

ছোটবেলা থেকেই লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হোর্হে মেসি। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে মেসির বার্সেলোনায় যাওয়ার পথ তৈরি করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ফুটবল খেলোয়াড়দের এজেন্ট হিসেবেও কাজ করেন হোর্হে মেসি।

খেলাধুলা থেকে আরও

নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশারদীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর পুনর্বাসন। দক্ষিণ… ১ দিন আগে রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচেরসাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। উদ্বোধনী ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করার… ১ দিন আগে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলে আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও বার্সা জিতল ফেরমিনের জোড়া গোলেমৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। তবে টানা দুই বড় ম্যাচে হারের পর দলটির আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। বড় ম্যাচে বার্সেলোনার জয়ের… ১ দিন আগে তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ডওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

৮ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম · খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে।

ফটোকার্ড

মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি

শিরোনাম