১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
শিক্ষা

নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলের

নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলের
বিরোধ হওয়া জমি সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নামে অধিগ্রহণ করা ১০০ একর জমির মধ্যে ১ দশমিক ৩৩ একর নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে অগ্রগতি হয়েছে। জমিটি পুনরুদ্ধার এবং সেখানে থাকা অননুমোদিত স্থাপনা উচ্ছেদে কোনো আইনগত বাধা নেই বলে মতামত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। গত ২৯ সেপ্টেম্বর দেওয়া মতামতে জমির দখল বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর এবং সেখানে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণকাজ শুরুর ক্ষেত্রেও আইনগত বাধা নেই বলে উল্লেখ করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের আইনগত মতামত অনুযায়ী, নোবিপ্রবি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৩-০৪ অর্থবছরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) মামলার মাধ্যমে নোয়াখালী সদর উপজেলায় মোট ১০০ একর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে চর সল্লা মৌজায় ৪৯ দশমিক ৮২ একর এবং নোয়াখালী মৌজায় ৫০ দশমিক ১৮ একর জমি রয়েছে। চর সল্লা মৌজার ৭৬ নম্বর দাগের মোট ১ দশমিক ৮২ একর জমির মধ্যে ১ দশমিক ৩৩ একর বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ করা হয়।

মতামতে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালের ৫ মার্চ অধিগ্রহণ করা জমির দখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে ২০১৭ সালের ১৯ জানুয়ারি বাংলাদেশ গেজেটে অধিগ্রহণসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে ১০০ একর জমির মধ্যে ১ দশমিক ৩৩ একর এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাস্তব দখলে নেই।

‘বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় নির্ধারিত স্থানে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।’

— জি বাংলা ডেস্ক

প্রশাসনিক সূত্রে জানা যায়, আলী কবির ওরফে আব্দুস সাত্তারসহ কয়েকজন অধিগ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৮ সালে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারির পাশাপাশি সংশ্লিষ্ট জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুল খারিজ করে দেন এবং আগের স্থিতাবস্থার আদেশ প্রত্যাহার করেন।

আরও পড়ুন শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা শিক্ষা ৪ ঘণ্টা আগে

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আবেদনকারীরা আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন। অ্যাটর্নি জেনারেলের মতামতে বলা হয়েছে, আবেদনটি বিচারাধীন থাকলেও সংশ্লিষ্ট জমির ওপর বর্তমানে কোনো স্থগিতাদেশ বা স্থিতাবস্থা বজায় রাখার আদেশ কার্যকর নেই। শুধু আপিলের অনুমতি চেয়ে আবেদন বিচারাধীন থাকার কারণে জমির ওপর বিশ্ববিদ্যালয়ের আইনানুগ অধিকার ভোগে বাধা সৃষ্টি হয় না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • <p>নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নামে অধিগ্রহণ করা ১০০ একর জমির মধ্যে ১ দশমিক ৩৩ একর নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে অগ্রগতি হয়েছে।
  • <p>অ্যাটর্নি জেনারেলের আইনগত মতামত অনুযায়ী, নোবিপ্রবি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৩-০৪ অর্থবছরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) মামলার মাধ্যমে নোয়াখালী …
  • <p>মতামতে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালের ৫ মার্চ অধিগ্রহণ করা জমির দখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
  • <p>প্রশাসনিক সূত্রে জানা যায়, আলী কবির ওরফে আব্দুস সাত্তারসহ কয়েকজন অধিগ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৮ সালে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

মতামতে আরও বলা হয়েছে, জমিটি আইনানুগভাবে অধিগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওপর ন্যস্ত হয়েছে। ফলে সেখানে থাকা অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করে জমির দখল বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ ও কার্যক্রম শুরু করার ক্ষেত্রে বর্তমানে কোনো আইনগত বাধা নেই।

বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য ওই জমি নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। ২০২৬-২৭ অর্থবছরে অর্থায়নের জন্য নির্ধারিত এ প্রকল্পের মেয়াদ ১৮ মাস। অ্যাটর্নি জেনারেলের মতামতে বলা হয়েছে, প্রকল্পের মেয়াদের আট মাস ইতোমধ্যে অতিবাহিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে জমির সংকট থাকায় স্কুল অ্যান্ড কলেজের জন্য বিকল্প জমি নির্ধারণ করাও বাস্তবসম্মত নয় বলে মতামতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় নির্ধারিত স্থানে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এতে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান ও উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা আশীষ শীল এশিয়া পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের জমির বিরুদ্ধে আব্দুস সাত্তারসহ অন্যরা রিট করেছিলেন। তবে সেই রিটের রায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসেছে। জমির ওপর বর্তমানে কোনো স্থিতাবস্থার আদেশ বলবৎ নেই।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এশিয়া পোস্টকে বলেন, সংশ্লিষ্ট জমির ওপর বর্তমানে কোনো স্থিতাবস্থার আদেশ বলবৎ নেই। দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে আইনগত মতামত দিয়েছেন। ফলে এখানে কোনো আইনগত জটিলতা নেই। আগামীকাল প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

শিক্ষা থেকে আরও

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ… ৩ দিন আগে এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন ৫ লাখ ছাড়াল২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে পত্রের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেড়… ৪ দিন আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণাশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরনো গবেষণা মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন… ৪ দিন আগে এইচএসসি: বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা এইচএসসি: বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনাচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা ততোধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের প্রাথমিক রূপরেখা তৈরি করেছে… ৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলের

৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম · শিক্ষা

<p>নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নামে অধিগ্রহণ করা ১০০ একর জমির মধ্যে ১ দশমিক ৩৩ একর নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে অগ্রগতি হয়েছে। জমিটি পুনরুদ্ধার এবং সেখানে থাকা অননুমোদিত স্থাপনা উচ্ছেদে কোনো আইনগত বাধা নেই বলে মতামত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। গত ২৯ সেপ্টেম্বর দেওয়া।

ফটোকার্ড

নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই, মতামত অ্যাটর্নি জেনারেলের

নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই
মতামত অ্যাটর্নি জেনারেলের

নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে বাধা নেই
মতামত অ্যাটর্নি জেনারেলের

শিরোনাম