১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৬৭.৭৬ +২৬.১২ | DS30: ২,০৪৪.৬৫ +৭.০৪ | লেনদেন: ২,০২৯.৭২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৬৭.৭৬ +২৬.১২
শিক্ষা

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন
ছবি : জি বাংলা নিউজ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। ফরম পূরণ করা যাবে ৯ নভেম্বর পর্যন্ত। আর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারা অংশ নিতে পারবেন

‘কারা অংশ নিতে পারবেন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।’

— জি বাংলা ডেস্ক

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আরও পড়ুন এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী শিক্ষা ৫৯ মিনিট আগে

যেভাবে ফরম পূরণ করবেন

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
  • বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
  • কারা অংশ নিতে পারবেন
  • বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য শিক্ষার্থীর…

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে। প্রক্রিয়াটি হলো—

১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা দেখতে পারবে।

২. সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।

৩. নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে।

৪. প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।

৫. এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (ইএফএফ) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

৬. নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

ফরম পূরণ ও ফি জমার সময়সূচি

অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

পরীক্ষার ফি কত

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ফি ৪৫০ টাকা।

যেভাবে ফি জমা দেবেন

পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কাজ শেষ করতে হবে।

শিক্ষা থেকে আরও

এইচএসসি: বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনা এইচএসসি: বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা নিয়ে নতুন পরিকল্পনাচলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা ততোধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের প্রাথমিক রূপরেখা তৈরি করেছে… ২ দিন আগে দক্ষিণ এশিয়ায় পাসের হারে সবার পেছনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় পাসের হারে সবার পেছনে বাংলাদেশদক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হারে সবার পেছনে বাংলাদেশ। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের পাসের হার ৫২… ২ দিন আগে চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল? চুয়েট উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভায় সদস্যদের উপস্থিতি কেমন ছিল?চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় এক দিন ভর্তি থাকার পর বৃহস্পতিবার সার্কিট হাউসে ফিরে গেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি… ১৯ দিন আগে বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয় বিদেশি ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ ও পছন্দ জানতে জরিপ চালানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।… ২১ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন

৫ নভেম্বর ২০২৬, ৯:৫২ এএম · শিক্ষা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। ফরম পূরণ করা যাবে ৯ নভেম্বর পর্যন্ত। আর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর।

ফটোকার্ড

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, ফি কত ও যেভাবে করবেন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ
ফি কত ও যেভাবে করবেন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ
ফি কত ও যেভাবে করবেন

শিরোনাম