১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
স্বাস্থ্য

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার
ছবি : জি বাংলা নিউজ

বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, কার্ডিওভাসকুলার ডিজিজ বা হৃদযন্ত্র ও রক্তনালির রোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ। ২০২২ সালে আনুমানিক ১ কোটি ৯৮ লাখ মানুষ হৃদ্‌রোগজনিত কারণে মারা যান, যা বিশ্বব্যাপী মোট মৃত্যুর প্রায় ৩২ শতাংশ। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের কারণে।

তবে জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এর মধ্যে নিয়মিত ফল ও সবজি খাওয়া অন্যতম সহজ ও কার্যকর উপায়। এসব খাবারে ভিটামিন, খনিজ, খাদ্যতন্তু ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হৃদযন্ত্র ও রক্তনালির স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

সম্প্রতি কার্ডিওভাসকুলার ইনোভেশন অ্যান্ড অ্যাপলিকেশন জার্নালে প্রকাশিত একটি পর্যালোচনামূলক গবেষণায় ফল ও সবজির সঙ্গে হৃদস্বাস্থ্যের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।

‘অ্যান্টিঅক্সিডেন্ট: ভিটামিন সি ও ই, ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েডের মতো উদ্ভিদজাত উপাদান অক্সিডেটিভ স্ট্রেসের কারণে রক্তনালির ক্ষতি থেকে শরীরকে সুরক্ষা দিতে পারে।’

— জি বাংলা ডেস্ক

গবেষণায় কী পাওয়া গেছে?

আরও পড়ুন মিষ্টি আলুতে মিলবে চোখের সুরক্ষা, জানুন আরও ১০ গুণ মিষ্টি আলুতে মিলবে চোখের সুরক্ষা, জানুন আরও ১০ গুণ স্বাস্থ্য ৪ দিন আগে

গবেষকরা ফল ও সবজি হৃদস্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলে, সে বিষয়ে আগে প্রকাশিত বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার তথ্য পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, যারা তুলনামূলক বেশি ফল ও সবজি খান, তাদের হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের মতো কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ।
  • তবে জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
  • সম্প্রতি কার্ডিওভাসকুলার ইনোভেশন অ্যান্ড অ্যাপলিকেশন জার্নালে প্রকাশিত একটি পর্যালোচনামূলক গবেষণায় ফল ও সবজির সঙ্গে হৃদস্বাস্থ্যের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে।
  • গবেষণায় কী পাওয়া গেছে?

গবেষণায় আরও দেখা গেছে, ফল ও সবজি একাধিক উপায়ে হৃদযন্ত্রকে সুরক্ষা দিতে পারে। অর্থাৎ, এগুলো শুধু একটি নির্দিষ্ট ঝুঁকি কমায় না; বরং হৃদরোগের সঙ্গে সম্পর্কিত একাধিক ঝুঁকির কারণ নিয়ন্ত্রণে সহায়তা করে।

কীভাবে হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়?

ফল ও সবজিতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান হৃদযন্ত্র ও রক্তনালির জন্য উপকারী। এর মধ্যে রয়েছে—

খাদ্যতন্তু বা ফাইবার:

ফাইবার শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএল শোষণ কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি হজমশক্তি ভালো রাখা এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতেও সহায়ক।

পটাশিয়াম:

পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

অ্যান্টিঅক্সিডেন্ট:

ভিটামিন সি ও ই, ফ্ল্যাভোনয়েড এবং ক্যারোটিনয়েডের মতো উদ্ভিদজাত উপাদান অক্সিডেটিভ স্ট্রেসের কারণে রক্তনালির ক্ষতি থেকে শরীরকে সুরক্ষা দিতে পারে।

প্রদাহ কমাতে সহায়ক উপাদান:

দীর্ঘস্থায়ী প্রদাহের সঙ্গে হৃদরোগের সম্পর্ক রয়েছে। ফল ও সবজিতে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান শরীরের প্রদাহ কমাতে সহায়তা করতে পারে।

প্রাকৃতিক নাইট্রেট:

পালং শাক ও বিটরুটের মতো সবুজ শাকসবজিতে প্রাকৃতিক নাইট্রেট থাকে। এগুলো রক্তনালির কার্যকারিতা উন্নত করতে এবং স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখতে সহায়তা করতে পারে।

ফল ও সবজি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক

অনেক ফল ও সবজিতে প্রাকৃতিকভাবে পটাশিয়াম, ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এগুলো রক্তনালি শিথিল করতে এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সহায়তা করে।

অতিরিক্ত লবণযুক্ত খাবারের পরিমাণ কমিয়ে খাদ্যতালিকায় ফল ও সবজির পরিমাণ বাড়ালে সময়ের সঙ্গে রক্তচাপ আরও স্বাস্থ্যকর পর্যায়ে রাখা সম্ভব হতে পারে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণেও উপকারী

ফল ও সবজিসমৃদ্ধ খাদ্যাভ্যাস কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করতে পারে।

আপেল, কমলা, নাশপাতি এবং ডালজাতীয় খাবারে থাকা দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে। একই সঙ্গে প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ খাবারের পরিবর্তে তাজা ফল ও সবজি খেলে হৃদস্বাস্থ্যের জন্য আরও উপকার পাওয়া যেতে পারে।

বিশেষজ্ঞরা হৃদস্বাস্থ্যের সর্বোচ্চ উপকার পেতে ফল ও সবজির পাশাপাশি পূর্ণ শস্য, বাদাম, ডালজাতীয় খাবার এবং স্বাস্থ্যকর চর্বি খাদ্যতালিকায় রাখার পরামর্শ দেন।

স্বাস্থ্য থেকে আরও

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুরদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর… ৯ দিন আগে সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর? সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?চায়ের আড্ডা হোক কিংবা সকালের নাশতা—শিঙাড়া অনেকেরই পছন্দের খাবার। কম দাম ও সহজলভ্যতার কারণে রাস্তার পাশের দোকান থেকে শুরু করে অফিসের নাশতার… ১৭ দিন আগে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যুময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও তিনজনের… ২৩ দিন আগে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন দুজন। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য… ২৫ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫০ এএম · স্বাস্থ্য

বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, কার্ডিওভাসকুলার ডিজিজ বা হৃদযন্ত্র ও রক্তনালির রোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ। ২০২২ সালে আনুমানিক ১ কোটি ৯৮ লাখ মানুষ হৃদ্‌রোগজনিত কারণে মারা যান, যা বিশ্বব্যাপী মোট মৃত্যুর প্রায় ৩২ শতাংশ। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ মৃত্যু।

ফটোকার্ড

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

শিরোনাম