মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ
অদ্ভুত এক পরিস্থিতিতে পড়েছেন লিওনেল মেসির সদ্য সাবেক আর্জেন্টিনা সতীর্থরা। জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে, অথচ সেখানে নেই মেসি। তাঁর আসার সম্ভাবনাও নেই। যে ক্যাম্পের মুকুটবিহীন রাজা ছিলেন তিনি, তাঁর অনুপস্থিতি কীভাবে মেনে নেবে দল? অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কথাতেও ফুটে উঠেছে সেই বাস্তবতা।
বেনিনের বিপক্ষে ম্যাচ খেলে ৬ অক্টোবর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা শিরোপা জিতিয়েছেন তিনি।
তবে এসব সাফল্যের বাইরেও আর্জেন্টিনা স্কোয়াডের কাছে মেসি ছিলেন একজন নেতা। সেই নেতার অনুপস্থিতি মেনে নিতে পারছে না আর্জেন্টিনা দল। ম্যাক অ্যালিস্টার জানিয়েছেন, দলের বড় একটি অংশ এখনো মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে চায়।
‘তাই দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হতে হবে।’ দিয়ারিও আসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক অ্যালিস্টার জোর দিয়ে বলেছেন, কঠিন মুহূর্তে আর্জেন্টিনা এখন থেকে একজনের জাদুর ওপর ভরসা করতে পারবে না।’
— স্পোর্টস ডেস্ক
তাঁর কথায়, ‘বিষয়টা অদ্ভুত লাগবে। লিও যে আর আমাদের সঙ্গে থাকবে না, তা আমরা এখনো মেনে নিতে পারিনি। আমাদের একটা অংশ এখনো চায় সে থাকুক।’
আরও পড়ুন
নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার
তবে বাস্তবতাও বুঝতে পারছে পুরো দল। না চাইলেও সবাইকে তা মেনে নিতে হচ্ছে। ম্যাক অ্যালিস্টার বলেন, ‘কিন্তু আমরা পরিস্থিতিটা বুঝি। এটা নতুন এক প্রক্রিয়া। আমাদের সবচেয়ে ভালোভাবে এর মোকাবিলা করতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড় আর আমাদের সঙ্গে নেই। তাই দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হতে হবে।’
মূল বিষয়গুলি
- অদ্ভুত এক পরিস্থিতিতে পড়েছেন লিওনেল মেসির সদ্য সাবেক আর্জেন্টিনা সতীর্থরা।
- বেনিনের বিপক্ষে ম্যাচ খেলে ৬ অক্টোবর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি।
- তবে এসব সাফল্যের বাইরেও আর্জেন্টিনা স্কোয়াডের কাছে মেসি ছিলেন একজন নেতা।
- তাঁর কথায়, ‘বিষয়টা অদ্ভুত লাগবে।
দিয়ারিও আসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক অ্যালিস্টার জোর দিয়ে বলেছেন, কঠিন মুহূর্তে আর্জেন্টিনা এখন থেকে একজনের জাদুর ওপর ভরসা করতে পারবে না। এখন দলের লড়াইয়ের মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মিডফিল্ডার ব্যাখ্যা করে বলেন, ‘লিও অবশ্যই অনন্য। তার মতো আর কেউ কখনো আসবে না। ভেতর থেকে আমরা বিশ্বাস করি, আমাদের শক্ত একটি দল হয়ে উঠতে হবে। কারণ ম্যাচ পুরো বদলে দেওয়ার মতো সেই খেলোয়াড় আমাদের নেই। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমরা চাই। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।’
মেসির মতো কাউকে পাওয়া সম্ভব নয়। তবে তা মেনে নিয়েও ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার তরুণ প্রতিভাদের ওপর আস্থা রাখছেন। তাঁর কথায়, ‘আর্জেন্টিনায় সব সময় প্রচুর প্রতিভা থাকে। এখনো খুব ভালো খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, পরের প্রজন্ম এগিয়ে আসবে এবং যারা চলে গেছে তাদের জায়গা পূরণ করবে।’
এই তরুণদের মধ্যে সবার আগে রয়েছেন নিকো পাজ। ইতালির ক্লাব কোমোর এই তরুণ তারকা কোচ সেস ফ্যাব্রেগাসের অধীনে দারুণ খেলছেন। মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও তাঁর নাম আলোচনায় রয়েছে।
পাজের প্রশংসা করে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘সে অবিশ্বাস্য মানের ও প্রতিভাবান খেলোয়াড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা একটি দল হিসেবে, সতীর্থ হিসেবে তাকে সাহায্য করতে পারি। কোমোতে সে এখন যে মানে খেলছে, সেখানে পৌঁছাতে আমরা তাকে সাহায্য করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা এটাই সবচেয়ে বেশি চাই। আমরা দেখছি, মানুষ তাকে ভালোবাসে এবং অনেক সমর্থন দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। কারণ আমরা সব সময় তার পাশে থাকব।’
১৪ নভেম্বর নিজেদের মাঠে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর কোস্টারিকা সফরে গিয়ে ১৭ নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে তারা।






মন্তব্য (০)