ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম
গণহত্যা ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি বলেন, শেখ হাসিনার মধ্যে যদি সত্যিকারের সাহস থাকত, তাহলে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতেন না।
সোমবার (৯ নভেম্বর) ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সারজিস।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকারের বক্তব্য অনুযায়ী, বন্দিবিনিময় চুক্তির আওতায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যেভাবে দেশে প্রত্যাবর্তন করেন, তাকেও একই প্রক্রিয়ায় ফিরতে হবে। দেশে ফেরার পর তাঁর দণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে।
‘সারজিসের ধারণা, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন দেশে ফেরার উদ্দেশ্যে কিংবা দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করার জন্য নয়; বরং অন্য কোনো দেশে যাওয়ার পথ তৈরি করতেই তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করতে পারেন।’
— জি বাংলা ডেস্ক
সারজিসের ধারণা, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন দেশে ফেরার উদ্দেশ্যে কিংবা দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করার জন্য নয়; বরং অন্য কোনো দেশে যাওয়ার পথ তৈরি করতেই তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করতে পারেন।
আরও পড়ুন
৬৮ বিধিতে আলোচনা চায় বিরোধীদল
এনসিপির এই নেতা আরও বলেন, গত দুই বছরে ভারত উপলব্ধি করেছে যে শেখ হাসিনা তাদের জন্য এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। অন্যদিকে শেখ হাসিনাও বুঝতে পারছেন, ভারত এখন আর তাঁকে আগের মতো আশ্রয় দিতে আগ্রহী নয়। কারণ, গণহত্যার অভিযোগে অভিযুক্ত ও ক্ষমতাচ্যুত একজন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কঠিন হয়ে পড়েছে।
মূল বিষয়গুলি
- গণহত্যা ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
- সোমবার (৯ নভেম্বর) ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশ্যে আসার পর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে…
- তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকারের বক্তব্য অনুযায়ী, বন্দিবিনিময় চুক্তির আওতায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যেভাবে দেশে প্রত্যাবর্তন করেন, তাকেও…
- সারজিসের ধারণা, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন দেশে ফেরার উদ্দেশ্যে কিংবা দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করার জন্য নয়; বরং অন্য কোনো দেশে যাওয়ার পথ তৈরি করতেই তিনি নতু…






মন্তব্য (০)