জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত
দীর্ঘ অপেক্ষা এবং দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখতে পারে বাংলাদেশ-ভারতের সাদা বলের সিরিজ। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতীয় দলের বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এ বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সমঝোতা হলেও ভারতীয় দলের সফর নির্ভর করছে দেশটির সরকারের অনুমোদনের ওপর।
‘নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এ বিষয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।’
— স্পোর্টস ডেস্ক
আগামী ৩ থেকে ৯ জানুয়ারি নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। এরপর ২১ জানুয়ারি শুরু হওয়ার কথা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ফলে ভারত বাংলাদেশ সফরে এলে জিম্বাবুয়ে সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হবে।
আরও পড়ুন
তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড
শেষবার ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় দল। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলেছিল তারা। ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পেয়েছিল। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে বাংলাদেশ দল।
মূল বিষয়গুলি
- দীর্ঘ অপেক্ষা এবং দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখতে পারে বাংলাদেশ-ভারতের সাদা বলের সিরিজ।
- শুক্রবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
- প্রস্তাবিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।
- আগামী ৩ থেকে ৯ জানুয়ারি নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।