পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফ
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে পাকিস্তানের তাইয়্যাব আরিফের। অভিষেকেই গড়ে ফেলেছেন নতুন এক রেকর্ড। পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে সবচেয়ে কম বলে ফিফটি করার কীর্তি এখন তাঁর দখলে।
সোমবার (৯ নভেম্বর) প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে ব্যাট করতে নামেন তিনি। খেলেন ৫১ বলে ৫৭ রানের ইনিংস। ২০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার প্রথম সেশনেই ৯টি চার ও একটি ছক্কায় এই রান করেন।
৫০ রানের মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে মাত্র ৪৬ বল। এর মধ্য দিয়ে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন তিনি।
‘আর ২০২৪ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের জ্যাকব বেথেল ৩৭ বলে অর্ধশতক পূর্ণ করেন।’
— স্পোর্টস ডেস্ক
তবে সব মিলিয়ে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ডটি রাজাউল্লাহর দখলে। গত সেপ্টেম্বরে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৩ বলে ফিফটি করেছিলেন তিনি। তবে সেটি ছিল দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে তিনি ১১ বলে করেছিলেন ১১ রান।
আরও পড়ুন
মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ
টেস্ট অভিষেকে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের। ২০২৫ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৩৮ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন তিনি।
মূল বিষয়গুলি
- রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে পাকিস্তানের তাইয়্যাব আরিফের।
- সোমবার (৯ নভেম্বর) প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে ব্যাট করতে নামেন তিনি।
- ৫০ রানের মাইলফলক ছুঁতে তাঁর লেগেছে মাত্র ৪৬ বল।
- তবে সব মিলিয়ে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ডটি রাজাউল্লাহর দখলে।
অভিষেক টেস্টে ৩৮ বলের কম সময়ে ফিফটি করেছেন আরও দুজন ব্যাটার। তবে দুজনই কীর্তিটি গড়েছেন দ্বিতীয় ইনিংসে। ২০০৮ সালের ২২ থেকে ২৬ মার্চ নেপিয়ারের ম্যাকলিন পার্কে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নিউজিল্যান্ডের টিম সাউদি ২৯ বলে ফিফটি করেন। আর ২০২৪ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের জ্যাকব বেথেল ৩৭ বলে অর্ধশতক পূর্ণ করেন।
টেস্ট অভিষেকে ৫০ বা তার বেশি রান করা পাকিস্তানের ১৮তম ওপেনার আরিফ। এই তালিকায় আগে আছেন হানিফ মোহাম্মদ, খালিদ ইবাদুল্লাহ, আবদুল কাদির, সাদিক মোহাম্মদ ও তাসলিম আরিফ। আরও আছেন আলী নাকভি, ইমরান ফারহাত, তৌফিক উমর, মোহাম্মদ হাফিজ ও ফাওয়াদ আলম। তালিকায় রয়েছেন শান মাসুদ, আহমেদ শেহজাদ, ইমামুল হক, ফখর জামান, আবিদ আলী, আবদুল্লাহ শফিক ও আজান ওয়াইসও।
আজান ওয়াইস সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ২০২৬ সালের ৮ মে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে তিনি ১০৩ রান করেন। গতকাল সেই ওয়াইসের সঙ্গেই ওপেন করতে নামেন আরিফ এবং গড়েন নতুন এই কীর্তি।
প্রথম ইনিংসে আরিফ প্রথম উইকেটে আজান ওয়াইসের সঙ্গে ৯৬ বলে ৮৬ রান যোগ করেন। আজান করেন ৫০ বলে ৩০ রান।






মন্তব্য (০)