১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৮.২৬ +৪৫.৪৪ | DS30: ২,০৫৭.৮২ +৮.৩৬ | লেনদেন: ৪,৮৪৫.৫৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৮.২৬ +৪৫.৪৪
সারাদেশ

মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু

মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু
সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে কৃষক হযরত আলী শিকদারের একটি দোচালা ঘর ও গোয়ালঘর ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গাভি পুড়ে মারা যায়। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে। তাঁর দাবি, আগুনে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‘সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

— জি বাংলা ডেস্ক

স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে হঠাৎ হযরত আলী শিকদারের জ্বালানি কাঠ রাখার দোচালা ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি ঘর ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। প্রাণ হারায় গোয়ালঘরে থাকা দুটি গাভি।

আরও পড়ুন লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা সারাদেশ ১৪ মিনিট আগে

আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সঙ্গে অংশ নেওয়া জুয়েল রানা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে কৃষক হযরত আলী শিকদারের একটি দোচালা ঘর ও গোয়ালঘর ছাই হয়ে গেছে।
  • সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
  • মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।
  • স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে হঠাৎ হযরত আলী শিকদারের জ্বালানি কাঠ রাখার দোচালা ঘরে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার বলেন, আগুনে তাঁর দোচালা ঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গাভিও রক্ষা করতে পারেননি। এ ঘটনায় পরিবার-পরিজন নিয়ে তিনি চরম অনিশ্চয়তায় পড়েছেন।

মতলব উত্তর ফায়ার স্টেশনের লিডার মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোয়ালঘরের পাশের দোচালা ঘরে জ্বালানি কাঠ রাখা ছিল। আগুনে ওই ঘরসহ দুটি গবাদিপশু পুড়ে গেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

সারাদেশ থেকে আরও

চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার চাঁদপুর লঞ্চঘাটের পাশে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধারচাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর (ছেলে) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০… ১ ঘণ্টা আগে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যুফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক… ১ ঘণ্টা আগে ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউট, আইসিইউতে ৩ ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউট, আইসিইউতে ৩নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি… ১ ঘণ্টা আগে খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুনখাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে… ১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু

১০ নভেম্বর ২০২৬, ১:১৪ পিএম · সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে কৃষক হযরত আলী শিকদারের একটি দোচালা ঘর ও গোয়ালঘর ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গাভি পুড়ে মারা যায়। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।

ফটোকার্ড

মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর, দুই গর্ভবতী গাভির মৃত্যু

মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর
দুই গর্ভবতী গাভির মৃত্যু

মতলবে আগুনে পুড়ল গোয়ালঘর
দুই গর্ভবতী গাভির মৃত্যু

শিরোনাম