১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭
সারাদেশ

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় সবাই নিহত
সংগৃহীত

মোটরসাইকেলে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন দন্ত চিকিৎসক মামুন হোসেন আশরাফুল (৩০)। তবে বেড়াতে যাওয়ার পথেই গাজীপুরের কালিয়াকৈরে ফ্লাইওভারে পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় প্রাণ হারান একই পরিবারের তিনজন। মুহূর্তেই শেষ হয়ে যায় একটি পরিবার।

বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী শিশু আক্তার এবং তাঁদের আট বছর বয়সি ছেলে আরাফাত হোসেন। মামুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে একটি মার্কেটে শুভ ডেন্টাল কেয়ার ফার্মেসি পরিচালনার পাশাপাশি দন্ত চিকিৎসা করতেন।

‘পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তিনজন একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশে রওনা হন।’

— জি বাংলা ডেস্ক

পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তিনজন একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশে রওনা হন। পথে সফিপুর বাজারের ফ্লাইওভারে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। তবে কোন গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটক চকরিয়ায় সাবেক প্যানেল মেয়র মুজিবুল হক আটক সারাদেশ ১ মিনিট আগে

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোরশেদ যুগান্তরকে বলেন, শিশু সন্তানসহ ওই দম্পতি কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ হয়ে গেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মোটরসাইকেলে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন দন্ত চিকিৎসক মামুন হোসেন আশরাফুল (৩০)।
  • বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
  • নিহতরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী শিশু আক্তার এবং তাঁদের আট বছর বয়সি ছেলে আরাফ…
  • পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তিনজন একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ…

তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সময়ের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কোন গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

সারাদেশ থেকে আরও

হাসিবের ওপর হামলা: ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হাসিবের ওপর হামলা: ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলামৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি… ২১ ঘণ্টা আগে খেজুর গাছের সঙ্গে ৪৫ বছর, ওহাবের হাতেই বেঁচে আছে যশোরের ঐতিহ্য খেজুর গাছের সঙ্গে ৪৫ বছর, ওহাবের হাতেই বেঁচে আছে যশোরের ঐতিহ্যশীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। তবে প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। সেই হাওয়ার সঙ্গে গ্রামবাংলার ঘরে ঘরে জানান দিচ্ছে খেজুরের… ২১ ঘণ্টা আগে যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজ যমুনা ফিউচার পার্কসহ যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ আজমহাব্যস্ত নগরী ঢাকায় প্রতিদিনই নানা প্রয়োজনে ছুটতে হয় মানুষকে। কখনো সংসারের বাজার করতে মাছ-মাংস ও মুদি দোকানে, আবার কখনো কেনাকাটা কিংবা… ২১ ঘণ্টা আগে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানে যে চমচমের স্বাদ মেলে না শহরের দোকানেহাটে বাজার করতে এসে কেউ কেনেন দুই-তিনটি, কেউ আবার এক কেজি। কারও বাড়ি ফেরার পথে পরিবারের জন্য, কারও কাছে নিজের রসনাবিলাস। হাটের এক কোণে খোলা… ২১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

১২ নভেম্বর ২০২৬, ৯:১২ এএম · সারাদেশ

মোটরসাইকেলে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন দন্ত চিকিৎসক মামুন হোসেন আশরাফুল (৩০)। তবে বেড়াতে যাওয়ার পথেই গাজীপুরের কালিয়াকৈরে ফ্লাইওভারে পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় প্রাণ হারান একই পরিবারের তিনজন। মুহূর্তেই শেষ হয়ে যায় একটি পরিবার।

ফটোকার্ড

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে
গাড়িচাপায় সবাই নিহত

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা–মা–ছেলে
গাড়িচাপায় সবাই নিহত

শিরোনাম