১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১ | DS30: ২,০৫৯.৩৭ +১.৯৭ | লেনদেন: ৭,৫৭৬.৬০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৫.০৬ +৮.৩১
বিনোদন

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা
সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। প্রতিযোগিতাটির ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ভিসা সংকট, ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিরোধ এবং ব্যক্তিগত কারণে একে একে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সব মিলিয়ে প্রায় ১৫টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এবারের মিস ইউনিভার্সের আয়োজক ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকো। আয়োজকদের প্রাথমিক ঘোষণা অনুযায়ী, ৭৫তম আসরে ১২১ জন প্রতিনিধির অংশ নেওয়ার কথা ছিল। তবে প্রতিযোগিতা শুরুর আগেই বেশ কয়েকটি দেশের প্রতিনিধির অংশগ্রহণ আটকে গেছে। আগামী ২৪ নভেম্বর সান হুয়ানে অনুষ্ঠিত হবে এবারের চূড়ান্ত পর্ব।

বাংলাদেশের হয়ে এবারের আসরে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জয়ের পর ৮ নভেম্বর রাতে পুয়ের্তো রিকোর উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এর মধ্যেই বিভিন্ন দেশের প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

‘ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন যাঁরা ব্যক্তিগত ও শারীরিক কারণে এবারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো প্রতিনিধিদের মধ্যে রয়েছেন অস্ট্রিয়া, বুলগেরিয়া ও সেন্ট মার্টিনের সুন্দরীরা।’

— বিনোদন ডেস্ক

প্রতিযোগীদের অনুপস্থিতির পেছনে রয়েছে একাধিক কারণ। কয়েকটি দেশের প্রতিনিধি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে জটিলতায় পড়েছেন। অন্যদিকে ছয়টি এশীয় দেশের সঙ্গে প্রতিযোগিতার স্বত্ব ও ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিরোধ তৈরি হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণেও কয়েকজন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন প্রথমবার জুটি বাঁধছেন জয়া-শ্রাবন্তী প্রথমবার জুটি বাঁধছেন জয়া-শ্রাবন্তী বিনোদন ১০ ঘণ্টা আগে

ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন যাঁরা

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।
  • এবারের মিস ইউনিভার্সের আয়োজক ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকো।
  • বাংলাদেশের হয়ে এবারের আসরে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।
  • প্রতিযোগীদের অনুপস্থিতির পেছনে রয়েছে একাধিক কারণ।

ব্যক্তিগত ও শারীরিক কারণে এবারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো প্রতিনিধিদের মধ্যে রয়েছেন অস্ট্রিয়া, বুলগেরিয়া ও সেন্ট মার্টিনের সুন্দরীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিস ইউনিভার্স অস্ট্রিয়া ভিক্টোরিয়া আমেরসন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। নিজের সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ উল্লেখ করে তিনি বলেন, নিজের মূল্যবোধের প্রতি সৎ থাকা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে সড়ক দুর্ঘটনার কারণে এবারের আসরে অংশ নিতে পারছেন না মিস ইউনিভার্স বুলগেরিয়া আনা-মারিয়া বাবাউ। দেশটির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা প্রতিযোগিতায় অংশ নেওয়ার উপযোগী নয়। তাই আপাতত তাঁর সুস্থতা ও পূর্ণাঙ্গ চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাঁর পরিবর্তে প্রথম রানারআপকে পাঠানো হতে পারে বলেও আলোচনা রয়েছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন সেন্ট মার্টিনের প্রতিনিধি ম্যাডলি মারিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, অনেক চিন্তাভাবনার পর আবেগের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগটি তাঁর কাছে বিশেষ ছিল। তবে ব্যক্তিগত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হচ্ছে তাঁকে।

এ ছাড়া মিস ইউনিভার্স মালদ্বীপের প্রতিনিধি আমিনাথ ইউইন মোহাম্মদ এবং মিস ইউনিভার্স মরক্কোর সারা আল্লালিও এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। তবে তাঁদের সরে দাঁড়ানোর কারণ প্রকাশ্যে জানা যায়নি।

ফ্র্যাঞ্চাইজি বিরোধে বাদ ছয় এশীয় দেশ

এবারের মিস ইউনিভার্সে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে ছয়টি এশীয় দেশের অংশগ্রহণ নিয়ে বিরোধ। দেশগুলো হলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

মিস ইউনিভার্সের স্বত্ব ও জাতীয় পর্যায়ের ফ্র্যাঞ্চাইজি পরিচালনার অধিকার নিয়ে বিরোধের জেরে দেশগুলোর প্রতিনিধিদের এবারের আসরে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ বিরোধের একদিকে রয়েছে মিস ইউনিভার্সের ব্র্যান্ডস্বত্বের সঙ্গে সংশ্লিষ্ট জে কেএন ইউনিভার্স এলএলসি। অন্যদিকে রয়েছে নাওয়াত ইৎসারাগ্রিসিলের সঙ্গে সংশ্লিষ্ট মিস ইউনিভার্স ইস্টার্ন।

মিস ইউনিভার্স কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট ছয়টি দেশে প্রতিযোগিতার লাইসেন্স দেওয়া বা হস্তান্তরের বৈধ কর্তৃত্ব মিস ইউনিভার্স ইস্টার্নের নেই। ফলে তাদের মাধ্যমে করা ফ্র্যাঞ্চাইজি চুক্তিগুলো বৈধ নয়। এ কারণে দেশগুলোর প্রতিনিধিদের ২০২৬ সালের প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা স্বীকৃতি দেওয়া হচ্ছে না।

তবে অপর পক্ষও এ অবস্থানের সঙ্গে একমত নয়। তাদের দাবি, সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে ফ্র্যাঞ্চাইজি পরিচালনা ও প্রতিনিধি মনোনয়নের চুক্তিগত অধিকার তাদের রয়েছে। ফলে বিষয়টি নিয়ে দুই পক্ষের বিরোধ এখনো অব্যাহত।

এদিকে ছয় দেশের প্রতিনিধিরা এবারের আসরে অংশ নিতে না পারলেও তাঁদের জাতীয় পর্যায়ে অর্জিত খেতাব বহাল থাকবে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। বিশেষ করে থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশের প্রতিনিধিদের অনুপস্থিতি প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সৌন্দর্য প্রতিযোগিতার অনুসারীরা।

ভিসা জটিলতায় অংশ নিতে পারছেন না পাঁচ দেশের প্রতিনিধি

ভিসা জটিলতাও এবারের মিস ইউনিভার্সে অংশগ্রহণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নেপাল, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিনিধিদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহে জটিলতার কারণে কয়েকজন প্রতিযোগী নির্ধারিত সময়ে পুয়ের্তো রিকো পৌঁছাতে পারেননি।

নেপালের প্রতিনিধি প্রয়াশনা গুরুং ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন। অন্যদিকে জাম্বিয়ার প্রতিনিধি মুবাঙ্গা পামেলা হাতিওকা যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহে ব্যর্থ হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। জিম্বাবুয়ের প্রতিনিধি রোজানা হলও নির্ধারিত সময়ে যাত্রা করতে না পারায় ভিসা জটিলতায় পড়েছেন।

অ্যাঙ্গোলা ও কঙ্গো প্রজাতন্ত্রের প্রতিনিধিদের অংশগ্রহণও ভিসা ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে আটকে গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। সব মিলিয়ে ৭৫তম বার্ষিকীর বিশেষ আয়োজন শুরুর আগেই একাধিক দেশের প্রতিনিধিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এসব জটিলতার মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতা এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। আগামী ২৪ নভেম্বর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলোত কলিসিয়ামে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব।

বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির জন্যও এটি আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার বড় সুযোগ। নানা বিতর্ক ও অনুপস্থিতির মধ্য দিয়ে শুরু হওয়া এবারের আসরে শেষ পর্যন্ত কার মাথায় ওঠে মিস ইউনিভার্সের মুকুট, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: এনডিটিভি, মিস ইউনিভার্স অর্গানাইজেশন।

বিনোদন থেকে আরও

নিখোঁজ বাবার সন্ধানে অভিনেত্রী মেঘলা, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তি নিখোঁজ বাবার সন্ধানে অভিনেত্রী মেঘলা, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্তিঢাকাই চলচ্চিত্র ও মডেলিং অঙ্গনের পরিচিত মুখ মেঘলা মুক্তা বর্তমানে গভীর পারিবারিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন। অসুস্থ বাবাকে খুঁজে না… ১ দিন আগে ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্যহাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসংগীত সাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা… ২ দিন আগে হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই লেখকের একটি বই পড়ে… ২ দিন আগে এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা? এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এরপরও… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা

১১ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম · বিনোদন

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। প্রতিযোগিতাটির ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ভিসা সংকট, ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিরোধ এবং ব্যক্তিগত কারণে একে একে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

ফটোকার্ড

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা

মিস ইউনিভার্স থেকে
বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা

মিস ইউনিভার্স থেকে
বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা

শিরোনাম