নীলফামারীতে কৃষক হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান মাসুমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহমুদুল হাসান মাসুম সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দুহুলীপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
‘নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান মাসুমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।’
— জি বাংলা ডেস্ক
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকায় কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সিদ্দিক আলী রামগঞ্জহাটে কেনাকাটা করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মধ্যে পড়েন। এ সময় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়িচাপায় তিনি নিহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মূল বিষয়গুলি
- নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান মাসুমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলি…
- বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
- গ্রেপ্তার মাহমুদুল হাসান মাসুম সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দুহুলীপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
- পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকায় কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে এ ঘটনায় মামলা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পরে অভ্যুত্থানের পর নিহতের ছেলে লিটন রহমান বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলা করেন।
মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ ২০২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও এক হাজার থেকে এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় মাহমুদুল হাসান এজাহারনামীয় আসামি।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তিনি কৃষক সিদ্দিক হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।






মন্তব্য (০)