১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৮৯১.৮৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
আন্তর্জাতিক

কপ-৩১-এ পেজেশকিয়ান/ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
ইরানের তেহরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উড়তে দেখা গেছে সংগৃহীত

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসব হামলায় ব্যাপক পরিবেশগত বিপর্যয় ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন।

তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে। অন্যদিকে, তেহরানের কাছে জ্বালানি সংরক্ষণাগারে হামলায় বায়ুমণ্ডলে ছড়িয়েছে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড।

‘ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।’

— আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, গত ৭ মার্চ তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে হামলা চালায় ইসরাইল। এরপর ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা করা হয়। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

পেজেশকিয়ান বলেন, একদিকে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর চেষ্টা চলছে, অন্যদিকে সামরিক হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। এসব হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ দূষিত পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। এতে আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষার উদ্যোগ প্রশ্নের মুখে পড়ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
  • বুধবার (১১ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন।
  • তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে।
  • ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, গত ৭ মার্চ তেহরানের কাছে তেল সংরক্ষণাগারে হামলা চালায় ইসরাইল।

তিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়েও সমালোচনা করেন। তাঁর ভাষ্য, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক প্রতিবেশ ধ্বংসের কারণে গাজা এখন মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশটির সংরক্ষিত প্রাকৃতিক এলাকা এবং পরিবেশ রক্ষায় নিয়োজিত রেঞ্জার স্টেশনগুলোতেও হামলা চালানো হয়েছে। এতে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

এসব ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নথিভুক্ত করতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের কার্যকর ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

বক্তব্যে ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতির কথাও তুলে ধরেন পেজেশকিয়ান।

তিনি জানান, গত দুই বছরে দেশটির নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।

তাঁর দাবি, ২০২৬ সালে ইরান ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করেছে। এর ফলে বায়ুমণ্ডলে ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হয়েছে।

পেজেশকিয়ান বলেন, শান্তি ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পৃথিবীকে রক্ষা করতে হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা জরুরি।

আন্তর্জাতিক থেকে আরও

যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে অনেকে যুক্তরাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে অনেকেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা… ৩ ঘণ্টা আগে মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কায় আছড়ে পড়ল হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষসৌদি আরবের মক্কায় আছড়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে মক্কা… ৪ ঘণ্টা আগে জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার! জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ১১ মাস বয়সি এক শিশুকে জীবন্ত মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। প্রায় দুই ফুটের একটি খাঁচায়… ৪ ঘণ্টা আগে হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

১২ নভেম্বর ২০২৬, ১:৫৪ পিএম · আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসব হামলায় ব্যাপক পরিবেশগত বিপর্যয় ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ফটোকার্ড

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে
যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে
যুক্তরাষ্ট্র-ইসরাইল

শিরোনাম