অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে?
বর্তমানে অনেকেই মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। যাতায়াতের পথে কিংবা অবসর সময়ে সহজে কুরআন পড়ার সুযোগ থাকায় দিন দিন বাড়ছে এ অভ্যাস। তবে মোবাইল ফোনে কুরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
ইসলামি আলেমদের মতে, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করলেও সওয়াব পাওয়া যাবে। তবে মোবাইলের পরিবর্তে মুদ্রিত কুরআন শরিফ বা মুসহাফ দেখে পড়া উত্তম। এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার মোহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।
তিনি জানান, মুদ্রিত কুরআন শরিফ দেখে পড়ার মধ্যে বিশেষ কিছু ফজিলত রয়েছে। মুসহাফ হাতে নিয়ে তিলাওয়াত করা, আয়াতের দিকে তাকানো এবং তা নিয়ে চিন্তাভাবনার সুযোগ তৈরি হয়। এসব বিষয় কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তিলাওয়াতের গুরুত্ব বাড়ায়।
‘ফতোয়ায় আরও বলা হয়েছে, মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম হলেও ব্যক্তির জন্য যে পদ্ধতিতে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বজায় থাকে, সেটিই বেশি উপযোগী হতে পারে।’
— ইসলাম ও জীবন ডেস্ক
তবে কেউ মোবাইল ফোনে কুরআন পড়লেও আল্লাহর রহমতে সওয়াব পাবেন বলে আশা করা যায়। তাই মুদ্রিত কুরআন কাছে না থাকলে মোবাইলের মাধ্যমে তিলাওয়াত করতেও বাধা নেই।
আরও পড়ুন
জাদুর প্রভাবে তালাক, ইসলামের বিধান কী?
এ বিষয়ে একটি ফতোয়ায় বলা হয়েছে, মোবাইলের স্ক্রিনে যখন কুরআনের আয়াত দৃশ্যমান থাকে, তখন স্ক্রিনের ওই অংশকে কুরআনের পাতার মতো গণ্য করা হয়। ফলে অজু ছাড়া সরাসরি আয়াত দৃশ্যমান অংশ স্পর্শ করা জায়েজ নয়। তবে মোবাইলের বডি বা ফ্রেম স্পর্শ করতে অজুর প্রয়োজন নেই।
মূল বিষয়গুলি
- বর্তমানে অনেকেই মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনে পবিত্র কুরআন তিলাওয়াত করেন।
- ইসলামি আলেমদের মতে, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করলেও সওয়াব পাওয়া যাবে।
- তিনি জানান, মুদ্রিত কুরআন শরিফ দেখে পড়ার মধ্যে বিশেষ কিছু ফজিলত রয়েছে।
- তবে কেউ মোবাইল ফোনে কুরআন পড়লেও আল্লাহর রহমতে সওয়াব পাবেন বলে আশা করা যায়।
ফতোয়ায় আরও বলা হয়েছে, মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম হলেও ব্যক্তির জন্য যে পদ্ধতিতে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বজায় থাকে, সেটিই বেশি উপযোগী হতে পারে।
এ বিষয়ে পাকিস্তানের জামিয়া ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউনের একটি ফতোয়াতেও মুসহাফ দেখে তিলাওয়াতের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।






মন্তব্য (০)