১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
ধর্ম

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা অনেকের জন্য বড় বাধা। সেই বাধা দূর করতে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ জেতার সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের মুসলমানরা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পুরো নভেম্বর মাসজুড়ে প্রতিদিন কুইজ ও লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।

প্রতিযোগিতায় নির্বাচিত প্রত্যেক বিজয়ী নিজের সঙ্গে পরিবারের একজন সদস্য অথবা পছন্দের অন্য একজনকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিতে পারবেন। অর্থাৎ একজন বিজয়ীর পাশাপাশি তাঁর মনোনীত একজনও এ সুযোগ পাবেন।

‘দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ জেতার সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের মুসলমানরা।’

— ইসলাম ও জীবন ডেস্ক

বিজয়ীদের ওমরাহ পালনের যাবতীয় নির্ধারিত খরচ সৌদি সরকার বহন করবে বলে জানানো হয়েছে। প্যাকেজের আওতায় থাকছে নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা প্রক্রিয়াকরণ এবং পবিত্র মক্কা ও মদিনায় ১০ রাত হোটেলে থাকার ব্যবস্থা।

আরও পড়ুন দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী? দাওয়াত খেয়ে টাকা দেওয়া কি জায়েজ? ইসলামের বিধান কী? ধর্ম ৫ দিন আগে

মূল ওমরাহ প্যাকেজের পাশাপাশি প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ কার্ড। প্রতিটি কার্ডে থাকবে ২০টি কুপন। এর মধ্যে ১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়ার সুযোগ রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা অনেকের জন্য বড় বাধা।
  • প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
  • প্রতিযোগিতায় নির্বাচিত প্রত্যেক বিজয়ী নিজের সঙ্গে পরিবারের একজন সদস্য অথবা পছন্দের অন্য একজনকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিতে পারবেন।
  • বিজয়ীদের ওমরাহ পালনের যাবতীয় নির্ধারিত খরচ সৌদি সরকার বহন করবে বলে জানানো হয়েছে।

যেভাবে অংশ নেবেন প্রতিযোগিতায়

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলমানরা অংশ নিতে পারবেন। এ জন্য প্রথমে স্মার্টফোনে নুসুকের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের সময় নাম, ইমেইল ঠিকানা, দেশ ও পাসপোর্টসংক্রান্ত তথ্য দিতে হবে। এরপর ইমেইলে পাঠানো এককালীন পাসওয়ার্ড (ওটিপি) কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।

নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ বিভাগে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। সেখানে ইসলামি ইতিহাস, পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং ওমরাহসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম প্রতিদিনের লটারির তালিকায় যুক্ত হবে।

এ ছাড়া ইনভাইট কোডের মাধ্যমে বন্ধু বা পরিবারের সদস্যদের প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়ার সুযোগ রয়েছে। এসব চাবি প্রতিযোগিতায় অতিরিক্ত সুযোগ পেতে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে শুধু নুসুকের অফিশিয়াল অ্যাপ ও যাচাইকৃত মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নিবন্ধন বা কুইজে অংশ নিলেই ওমরাহ প্যাকেজ নিশ্চিত হবে না; প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। তাই অংশগ্রহণের আগে প্রতিযোগিতার শর্ত ও নিয়ম ভালোভাবে জেনে নেওয়া জরুরি।

ধর্ম থেকে আরও

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদেরবিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং তাবলিগ জামাতের ধর্মীয় কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ… ২৫ দিন আগে এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তা এআই নিয়ে শায়েখ সুদাইসের সতর্কবার্তামানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ভুয়া ভিডিও তৈরি এবং কণ্ঠস্বর নকল করাকে সম্পূর্ণ হারাম বলে সতর্ক করেছেন মক্কার পবিত্র… ২৬ দিন আগে মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরামালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন… ২৮ দিন আগে হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের হজ এজেন্সিকে জরুরি নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের২০২৭ সালের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্য ও ব্যাংকে টাকা জমার মূল রসিদ… ২৮ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

৭ নভেম্বর ২০২৬, ৫:৪৭ পিএম · ধর্ম

পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা অনেকের জন্য বড় বাধা। সেই বাধা দূর করতে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ জেতার সুযোগ পাচ্ছেন বিভিন্ন দেশের মুসলমানরা।

ফটোকার্ড

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ
যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ
যেভাবে পাবেন

শিরোনাম