১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি

ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি
ছবি : জি বাংলা নিউজ

দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলন শেষ হয়েছে। তবে সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আলোচনায় রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারত সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিওতে একের পর এক জনপ্রিয় বলিউড গান ব্যবহার করে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত মণ্ডপমে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন মালয়েশীয় প্রধানমন্ত্রী। সেখানে তিনি শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ ব্যবহার করেন। মোদির সঙ্গে আরেকটি ছবিতে তিনি বেছে নেন ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার টাইটেল গান।

ব্রিকস সম্মেলনে নিজের বক্তব্য দেওয়ার ছবির সঙ্গে আনোয়ার ব্যবহার করেন ২০০০ সালের ‘হর দিল জো পেয়ার করেগা’ সিনেমার একই নামের গান। ভারত ছাড়ার ভিডিওতে ছিল ‘লক্ষ্য’ সিনেমার ‘কাঁধোঁ সে মিলতে হ্যায় কাঁধে’ গানটি।

‘সম্মেলনের আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের বলিউডসংগীতনির্ভর পোস্ট ও কিশোর কুমারের গান পরিবেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত সফরের একটি আলোচিত সাংস্কৃতিক মুহূর্তে পরিণত হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

পেজেশকিয়ানের সঙ্গে ‘সাথী হাত বাড়ানা’

আরও পড়ুন সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও কি ক্ষমতায় থাকছেন নেতানিয়াহু? আন্তর্জাতিক ৪ দিন আগে

ভারত সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাতের ছবিতেও বলিউডের গান ব্যবহার করেন আনোয়ার। তাদের সঙ্গে ভোজসভার ছবিতে তিনি ‘বীর-জারা’ সিনেমার ‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’ গানটি বেছে নেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলন শেষ হয়েছে।
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত মণ্ডপমে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানানোর একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন মালয়েশীয় প্রধানমন্ত্রী।
  • ব্রিকস সম্মেলনে নিজের বক্তব্য দেওয়ার ছবির সঙ্গে আনোয়ার ব্যবহার করেন ২০০০ সালের ‘হর দিল জো পেয়ার করেগা’ সিনেমার একই নামের গান।
  • পেজেশকিয়ানের সঙ্গে ‘সাথী হাত বাড়ানা’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের ছবিতে ছিল ১৯৫৭ সালের ‘নয়া দৌড়’ সিনেমার ‘সাথী হাত বাড়ানা’। গানটির মূলভাব একসঙ্গে কাজ করা ও এগিয়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ছবিতে তিনি ব্যবহার করেন আমির খান অভিনীত ‘লগান’ সিনেমার ‘চলে চলো’ গানটি।

নিজেই গাইলেন কিশোর কুমারের গান

বলিউডের প্রতি আনোয়ার ইব্রাহিমের আগ্রহ শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সীমাবদ্ধ থাকেনি। ব্রিকস সম্মেলনের নৈশভোজে তিনি নিজেই কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গানটি পরিবেশন করেন। ১৯৬৫ সালের ‘টিন দেবিয়ান’ সিনেমার গানটি পরিবেশনের ভিডিওও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আনোয়ারের ধারাবাহিক গান নির্বাচনের মধ্যে বন্ধুত্ব, ঐক্য ও একসঙ্গে এগিয়ে যাওয়ার মতো বিষয়গুলো ফুটে উঠেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ১৮তম ব্রিকস সম্মেলনে সদস্যদেশগুলোর নেতাদের পাশাপাশি অংশীদার দেশ ও বিভিন্ন প্রতিনিধিদল অংশ নেয়। সম্মেলন শেষে নিউ দিল্লি ঘোষণা গ্রহণ করা হয়, যাতে মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে সদস্যদেশগুলোর অবস্থান তুলে ধরা হয়েছে।

সম্মেলনের আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের বলিউডসংগীতনির্ভর পোস্ট ও কিশোর কুমারের গান পরিবেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত সফরের একটি আলোচিত সাংস্কৃতিক মুহূর্তে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্পইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। রোববার মিশিগানে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ছিল ৪ দশমিক ৮৩ ডলার, যুদ্ধ… ৬ দিন আগে একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি! একজনের নামে নিবন্ধিত ২,৩৫৪ গাড়ি, জরিমানা ২৮ লাখের বেশি!পাকিস্তানের লাহোরের হলরোডে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেট টেম্পারিংয়ের অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করে পুলিশ। পরে… ৬ দিন আগে এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর... এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর...ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলা থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় নিজের মৃত্যুর নাটক সাজানোর অভিযোগ উঠেছে রাজকুমার রাজভর নামে… ৬ দিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয়ী হয়েছেন বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা দা সিলভা। ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্যও পরিচিত এই নেতা… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৭ এএম · আন্তর্জাতিক

দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলন শেষ হয়েছে। তবে সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো আলোচনায় রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারত সফরের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিওতে একের পর এক জনপ্রিয় বলিউড গান ব্যবহার করে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

ফটোকার্ড

ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি

ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি

ব্রিকস সম্মেলনের পর ভাইরাল মালয়েশীয় প্রধানমন্ত্রীর বলিউডপ্রীতি

শিরোনাম