বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দামে এ পতন দেখা গেছে।
সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলার।
এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দামে এ পতন দেখা গেছে।’
— আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাকে তেলের দাম কমার পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন
ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করেন ৩১ শতাংশ মার্কিনি
মূল বিষয়গুলি
- বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে।
- সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে।
- এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে।
- হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাকে তেলের দাম কমার পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।






মন্তব্য (০)