১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...
সংগৃহীত

দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস নিয়েও করেন ঠাট্টা। অথচ তাঁর দোকানের সামনেই প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক ব্যতিক্রমী বিক্রেতাকে ঘিরে তৈরি হয়েছে এমনই উন্মাদনা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সিউলের নামদেমুন বাজারের এই বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছেন ‘স্কার্ফ ম্যান’ নামে। তাঁর অদ্ভুত বিক্রির কৌশল এখন রীতিমতো ভাইরাল। পণ্য কেনার জন্য ক্রেতাদের উৎসাহিত করার বদলে উল্টো নিরুৎসাহিত করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে ক্রেতাদের বলতে শোনা যায়, ‘আপনারা কি এখানে এসেছেন এটা না জেনেই যে আমরা শুধু বাজে জিনিস বিক্রি করি? আপনারা কি কুকুরের ঘরের জন্য স্কার্ফ কিনতে এসেছেন?’

‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে ক্রেতাদের বলতে শোনা যায়, ‘আপনারা কি এখানে এসেছেন এটা না জেনেই যে আমরা শুধু বাজে জিনিস বিক্রি করি?’

— আন্তর্জাতিক ডেস্ক

কখনো ক্রেতাদের আবদারে বিরক্তি প্রকাশ করেন, কখনো তাঁদের কেনাকাটা নিয়ে মজা করেন। আবার কখনো বলেন, ব্যবসা ছেড়ে দেওয়াই তাঁর জন্য ভালো হবে। তাঁর এমন কথাবার্তা শুনেই মূলত আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ১৭ ঘণ্টা আগে

স্কার্ফের দামও খুব বেশি নয়। ১০ হাজার দক্ষিণ কোরীয় ওন বা প্রায় ৭ ডলারে ছয়টি স্কার্ফ পাওয়া যায়। তবে ক্রেতাদের কাছে পণ্যের চেয়ে বিক্রেতার সঙ্গে দেখা করাই বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা।
  • সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সিউলের নামদেমুন বাজারের এই বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছেন ‘স্কার্ফ ম্যান’ নামে।
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে ক্রেতাদের বলতে শোনা যায়, ‘আপনারা কি এখানে এসেছেন এটা না জেনেই যে আমরা শুধু বাজে জিনিস বিক্রি করি?
  • কখনো ক্রেতাদের আবদারে বিরক্তি প্রকাশ করেন, কখনো তাঁদের কেনাকাটা নিয়ে মজা করেন।

সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন বাজারে কয়েকশ দোকান ও ছোট ছোট পসরা রয়েছে। পোশাক, জুতা, ব্যাগ, গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকানে সব সময়ই ক্রেতাদের আনাগোনা থাকে। তবে সম্প্রতি এই বাজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন স্কার্ফ ম্যান।

ক্রেতাদের সঙ্গে তাঁর মজার কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। ইউটিউবেও বাড়ছে দর্শক।

অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার পর নিজের পণ্যের জন্য অনলাইন দোকানও চালু করেছেন তিনি। সেখানে প্রথম দফার স্কার্ফ বিক্রির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সব পণ্য শেষ হয়ে যায়। অতিরিক্ত অর্ডার আসায় পরে ক্রেতাদের অর্ডার বাতিল করার অনুরোধও জানান তিনি।

তবে অনলাইনে পণ্য কেনার চেয়ে অনেকের কাছে সরাসরি তাঁর দোকানে গিয়ে দেখা করাই বেশি আকর্ষণীয়। দূরদূরান্ত থেকে এসেও অনেকে তাঁকে দেখতে না পেয়ে ফিরে যাচ্ছেন। এমনকি দোকান বন্ধ করে তাঁর চলে যাওয়ার দৃশ্য দেখতেও ভিড় করছেন পর্যটকেরা।

সিউলের অন্য প্রান্ত থেকে দোকানটিতে এসেছিলেন আহন হিও-সান। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার স্কার্ফ ম্যানের ভিডিও দেখে তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ তৈরি হয়েছিল। তবে দোকানে পৌঁছানোর আগেই তাঁকে মিস করেন তিনি।

আহন বলেন, কিছুক্ষণ আগে তাঁর কণ্ঠ শুনেছিলেন। তাই ভেবেছিলেন, হয়তো দোকানেই আছেন। তাঁকে দেখতে না পেরে হতাশ হয়েছেন।

আহনের মতে, এই বিক্রেতার হাস্যরসাত্মক কথাবার্তা মানুষের মন ভালো করে দেয়। তাঁর কথার ভঙ্গি অনেকটা মজার দাদির মতো।

ইনচন শহর থেকে প্রায় দেড় ঘণ্টা পথ পাড়ি দিয়ে এসেছিলেন আরেক ক্রেতা চো ইউন-সুক। এর আগেও দেরিতে পৌঁছানোর কারণে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, প্রয়োজনে পরদিন আবার আসবেন। এত দূর থেকে যখন এসেছেন, অন্তত একবার তাঁর সঙ্গে দেখা করতেই হবে।

চো জানান, স্কার্ফ কেনার প্রতি তাঁর বিশেষ আগ্রহ নেই। বরং স্কার্ফ ম্যানের সঙ্গে দেখা করতেই তিনি এসেছেন। তাঁর কথাবার্তার মধ্যে একধরনের মায়া রয়েছে।

এত জনপ্রিয়তা সত্ত্বেও স্কার্ফ ম্যানের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। এমনকি তাঁর প্রকৃত নামও প্রকাশ্যে আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ সম্প্রচারে তিনি জানিয়েছেন, স্ত্রী ও সন্তান রয়েছে তাঁর। বহু বছর ধরে নামদেমুন বাজারে বিভিন্ন পণ্য বিক্রি করছেন। এর বাইরে তাঁর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি।

কখন দোকান খোলা থাকবে, সেটিও ক্রেতাদের কাছে একধরনের রহস্য। টানা তিন দিন দোকানটিতে যাওয়ার পরও সংবাদমাধ্যম সিএনএন শেষ দিনে অল্প সময়ের জন্য তাঁকে দেখতে পায়। সেদিন দোকান বন্ধ করে বের হওয়ার সময় উপস্থিত লোকজন ক্যামেরা হাতে তাঁকে ঘিরে ধরেন। তিনি একবার ফিরে মুচকি হাসতেই উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই।

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন। তবে স্কার্ফ ম্যান যেন এর উল্টো পথে হাঁটছেন। সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারের অনুরোধও প্রত্যাখ্যান করেছেন তিনি।

নিজের পণ্য কিনতে মানুষকে নিষেধ করেই এক অদ্ভুত জনপ্রিয়তা পেয়েছেন এই বিক্রেতা। তবে দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি বলছে, তাঁর নিষেধাজ্ঞায় কান দিচ্ছেন না কেউই।

আন্তর্জাতিক থেকে আরও

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১৯ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১৯ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১৯ ঘণ্টা আগে হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরানহরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে—এমন ‘নিষিদ্ধ বা অননুমোদিত করিডোর’ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান। একই… ১৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

১৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম · আন্তর্জাতিক

দোকানে এসে পণ্য কিনতে নিষেধ করেন বিক্রেতা। নিজের পণ্যের প্রশংসা করার বদলে সেগুলোকে বাজে বলে উপহাস করেন। এমনকি ক্রেতাদের কেনাকাটার অভ্যাস নিয়েও করেন ঠাট্টা। অথচ তাঁর দোকানের সামনেই প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক ব্যতিক্রমী বিক্রেতাকে ঘিরে তৈরি হয়েছে এমনই উন্মাদনা।

ফটোকার্ড

নিজের পণ্যই সবচেয়ে বাজে, কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নিজের পণ্যই সবচেয়ে বাজে
কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

নিজের পণ্যই সবচেয়ে বাজে
কিনতে নিষেধ বিক্রেতার, তবুও...

শিরোনাম
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রীহাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎপররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলবিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরাক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা