১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৩.২৮ +২.৭২ | DS30: ২,০৭৫.৪২ -২.৬৯ | লেনদেন: ৭,৯৮৭.৩৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি
মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক সংগৃহীত

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান। এবার ওই দুই কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে তাঁদের খুঁজে বের করার হুমকি দিয়েছে ইরান।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুই মার্কিন কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে এই হুমকি দিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনীর চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় মিনাবের প্রাথমিক বিদ্যালয়টিতে অন্তত ১৬৮ শিশু নিহত হয়।

‘ওই পোস্টে দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন।’ পাশাপাশি প্রশ্ন তুলেছিল, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’ এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানসহ বিভিন্ন যুদ্ধকালীন কার্যক্রম শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বন্দরে ফিরেছে ইউএসএস স্প্রুয়েন্স।’

— আন্তর্জাতিক ডেস্ক

ইরানি দূতাবাসের পোস্টে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্কের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি আন্তর্জাতিক ১৭ ঘণ্টা আগে

গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ওই দুই কর্মকর্তার ছবি প্রকাশ করে দূতাবাস লিখেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান।
  • মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুই মার্কিন কর্মকর্তার নাম…
  • প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনীর চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় মিনাবের প্রাথমিক বিদ্যালয়টিতে অন্তত ১৬৮ শিশু নিহত হয়।
  • ইরানি দূতাবাসের পোস্টে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ড…

এর আগে গত ২৮ মার্চও এই দুই কর্মকর্তাকে উদ্দেশ করে পোস্ট দিয়েছিল ইরানি দূতাবাস। তখন তাঁদের বিরুদ্ধে মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানা টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়। ওই পোস্টে দূতাবাস লিখেছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন।’ পাশাপাশি প্রশ্ন তুলেছিল, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’

এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানসহ বিভিন্ন যুদ্ধকালীন কার্যক্রম শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বন্দরে ফিরেছে ইউএসএস স্প্রুয়েন্স। জাহাজটি ৩৫৭ দিনের দীর্ঘ মোতায়েনকাল শেষ করেছে।

দুই মার্কিন কর্মকর্তার ছবি ও পরিচয় প্রকাশ করে ইরানের এমন হুমকিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (এফডিডি) জ্যেষ্ঠ গবেষক বেহনাম বেন তালেব্লু ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ইরানের এই হুমকিকে ওয়াশিংটনের জন্য গুরুতর সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।

তিনি বলেন, ‘এটি হোয়াইট হাউস, পেন্টাগন এমনকি সেন্টকমের জন্যও সতর্কসংকেত হওয়া উচিত।’

তালেব্লুর ভাষ্য, ইরান এমন কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তাকে শনাক্ত করেছে, যাঁদের বিরুদ্ধে দেশটির ওপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার কথাও বলছে তেহরান।

তিনি আরও বলেন, ‘সত্যিই যদি এসব কর্মকর্তার ওপর হামলার কোনো পরিকল্পনা থাকে, তাহলে তা শনাক্ত, প্রতিহত ও ব্যর্থ করে দেওয়া অত্যন্ত জরুরি।’

আন্তর্জাতিক থেকে আরও

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষরএনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ… ১৯ ঘণ্টা আগে এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরা এইচআইভির চেয়ে উচ্চ রক্তচাপকে ‘ভয়ংকর’ ভাবছে জিম্বাবুয়ের তরুণরাআফ্রিকার দেশ জিম্বাবুয়েতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে গত এক দশকের… ১৯ ঘণ্টা আগে বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর বড় ধাক্কার পর থামল স্বর্ণের দরবিশ্ববাজারে গত সপ্তাহে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বড় দরপতনের পর সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক… ১৯ ঘণ্টা আগে হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরানহরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে—এমন ‘নিষিদ্ধ বা অননুমোদিত করিডোর’ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান। একই… ১৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম · আন্তর্জাতিক

ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশুর মৃত্যুর ঘটনায় দুই মার্কিন নৌ কর্মকর্তাকে দায়ী করেছে তেহরান। এবার ওই দুই কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে তাঁদের খুঁজে বের করার হুমকি দিয়েছে ইরান।

ফটোকার্ড

‘তোমাদের খুঁজে বের করব’—দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

‘তোমাদের খুঁজে বের করব’
দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

‘তোমাদের খুঁজে বের করব’
দুই মার্কিন নৌ কর্মকর্তাকে ইরানের হুমকি

শিরোনাম
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রীহাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুডেপুটি স্পিকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎপররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুলবিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরাক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারিইয়েমেনের তিন প্রদেশে সৌদি হামলা, নিহত ২ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবিরোধিতার পরও নারায়ণগঞ্জে আসছেন আমির হামজা