১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯ | DS30: ২,০৬৮.৪৩ -১৮.৪৪ | লেনদেন: ৪,৮২১.৯৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৮৫.১৫ -৩২.২৯
জাতীয়

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
ছবি : জি বাংলা নিউজ

সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে শুরু হওয়া সভা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তত ৬১ জন সচিব অংশ নেন।

দুদকের প্রস্তাব

‘তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

সভা সূত্রে জানা গেছে, বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব প্রস্তাবটি গ্রহণ করে এ বিষয়ে দুদককে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে বলেন।

আরও পড়ুন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ কী, সন্দেহে একটি গাছ জাতীয় ৩ দিন আগে

দুদক সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে সংস্থাটি। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। কমিটিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছে দুদক।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
  • বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে শুরু হওয়া সভা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
  • সভা সূত্রে জানা গেছে, বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন।
  • দুদক সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে সংস্থাটি।

আরও যেসব বিষয়ে আলোচনা

সচিব সভায় সরকারি চাকরির শূন্যপদ দ্রুত পূরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের বিষয়েও সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সচিবদের এ বৈঠক মূলত অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাগিদ দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। কীভাবে কাজের দক্ষতা বাড়ানো যায় এবং কোন কাজ কীভাবে সম্পন্ন করতে হবে, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় দক্ষতা এবং সংস্কারের বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের কাজ করতে বলা হয়েছে। এসব বিষয়ে কাজ করে পরবর্তী সময়ে জানাতেও বলা হয়েছে।

জাতীয় থেকে আরও

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীনরাজধানীর মগবাজার, বনশ্রী, খিলগাঁওসহ ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা এবং চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে সচিবালয় ও… ৫ দিন আগে ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভেজাল খাদ্য ও স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ না হলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রীশুধু ডায়ালাইসিস মেশিন কেনা বা হাসপাতাল নির্মাণ করে অসুস্থ মানুষের দুর্ভোগ ও মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়, যদি সাধারণ মানুষের জন্য… ৫ দিন আগে যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী যে কারণে ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবীমানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্ট’-এর… ৬ দিন আগে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবর জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদে শেষ সুযোগ ২৯ অক্টোবরজরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার শেষ সময় আগামী ২৯ অক্টোবর। এ সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে ফিটনেস… ৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৪ এএম · জাতীয়

সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

ফটোকার্ড

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত

শিরোনাম