টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে। ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাধিস্থল। ফুলে ফুলে সাজানো হয়েছে মাজার। শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম।
এরপর হাসরত খান ভাসানীর নেতৃত্বে ভাসানী পরিবারের সদস্যরা মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া আতাউর রহমান আজাদ ও কাজী জাকেরুল মওলার নেতৃত্বে টাঙ্গাইল প্রেস ক্লাব, ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আরও পড়ুন‘এ ছাড়া আতাউর রহমান আজাদ ও কাজী জাকেরুল মওলার নেতৃত্বে টাঙ্গাইল প্রেস ক্লাব, ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।’
— জি বাংলা ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬
মূল বিষয়গুলি
- নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী।
- মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্…
- এরপর হাসরত খান ভাসানীর নেতৃত্বে ভাসানী পরিবারের সদস্যরা মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।






মন্তব্য (০)