১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৮৭.৯৯ +২৪.৭০ | DS30: ২,০৭৮.৭৫ +৩.৩৪ | লেনদেন: ৪,৪৫১.৪৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৮৭.৯৯ +২৪.৭০ | DS30: ২,০৭৮.৭৫ +৩.৩৪ | লেনদেন: ৪,৪৫১.৪৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৮৭.৯৯ +২৪.৭০ | DS30: ২,০৭৮.৭৫ +৩.৩৪ | লেনদেন: ৪,৪৫১.৪৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৮৭.৯৯ +২৪.৭০ | DS30: ২,০৭৮.৭৫ +৩.৩৪ | লেনদেন: ৪,৪৫১.৪৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান
সংগৃহীত

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। এর মাধ্যমে ১৪তম বাংলাদেশি হিসেবে এ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করলেন তিনি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ঐতিহাসিক মেট্রোপলিটন থিয়েটারে (মেট থিয়েটার) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ৬৮তম র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার তুলে দেওয়া হয়। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার হস্তান্তর করেন।

মূল অনুষ্ঠানের আগে গত ১১ নভেম্বর আয়োজিত এক পাবলিক লেকচারে নিজের কর্মজীবন, সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রুনা খান।

‘চুয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন, ‘রুনা খানের মতো ব্যক্তিত্বরা ইতিহাস বদলানোর উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেননি; বরং তাঁরা চারপাশের সমস্যা ও অন্যায়কে চিনতে পেরেছেন এবং উপলব্ধি করেছেন যে, এসব দেখে মুখ ফিরিয়ে নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।’ যেভাবে শুরু ফ্রেন্ডশি…’

— জি বাংলা ডেস্ক

সাহস, সততা, জনসেবা এবং এশিয়ার মানব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৫৮ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের স্মরণে এ পুরস্কার প্রবর্তন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এশিয়ার ২৪টি দেশ ও অঞ্চলের ৩৫৯ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা পেয়েছেন।

আরও পড়ুন প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি জাতীয় ৫ মিনিট আগে

পুরস্কার গ্রহণের পর রুনা খান বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমি র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করছি। এ স্বীকৃতি আমি সেইসব প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছি, যারা আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।
  • ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ঐতিহাসিক মেট্রোপলিটন থিয়েটারে (মেট থিয়েটার) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ৬৮তম র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার তুলে দেওয়া হয়।
  • মূল অনুষ্ঠানের আগে গত ১১ নভেম্বর আয়োজিত এক পাবলিক লেকচারে নিজের কর্মজীবন, সংগ্রাম ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রুনা খান।
  • সাহস, সততা, জনসেবা এবং এশিয়ার মানব উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৫৮ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের স্ম…

তিনি আরও বলেন, ‘মৌলিক সুযোগ-সুবিধা কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয়; বরং তা অন্যদের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও সুযোগ। এ বিশ্বাস থেকেই আমরা এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রত্যেক মানুষ আশা, সুযোগ ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন।’

র‌্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন, ‘রুনা খানের মতো ব্যক্তিত্বরা ইতিহাস বদলানোর উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেননি; বরং তাঁরা চারপাশের সমস্যা ও অন্যায়কে চিনতে পেরেছেন এবং উপলব্ধি করেছেন যে, এসব দেখে মুখ ফিরিয়ে নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।’

যেভাবে শুরু ফ্রেন্ডশিপের পথচলা

১৯৯৭ সালে যমুনা ও ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে নদীভাঙন, বন্যা ও বাস্তুচ্যুতির শিকার মানুষের জীবনযাত্রা সরেজমিনে দেখার মধ্য দিয়ে রুনা খানের মানবিক কাজের সূচনা হয়।

সে সময় ওই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকারের ক্ষেত্রে চরম সংকট ছিল। বঞ্চিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার তাগিদ থেকে ২০০২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডশিপ।

শুরুতে ভাসমান হাসপাতালের মাধ্যমে দুর্গম চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজ শুরু হলেও দুই দশকের ব্যবধানে এটি একটি সমন্বিত উন্নয়ন প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু অভিযোজন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে ফ্রেন্ডশিপ।

সংস্থাটির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বর্তমানে প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ নিয়মিত সেবা ও সহায়তা পাচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা

জলবায়ু পরিবর্তন ও স্থানীয় ভৌগোলিক প্রতিবন্ধকতা মোকাবিলায় ফ্রেন্ডশিপের উদ্ভাবিত ‘ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন’ (আইকাস) মডেলটি আন্তর্জাতিকভাবে সমাদৃত।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে (এসডিজি) সামনে রেখে সংস্থাটি প্রকৃতিনির্ভর ও দীর্ঘমেয়াদি পরিবর্তনশীল উদ্যোগ বাস্তবায়ন করছে। এর স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘আর্থশট’ পুরস্কার অর্জন করে ফ্রেন্ডশিপ। এর মাধ্যমে প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এ পুরস্কার অর্জনের ইতিহাস গড়ে সংস্থাটি।

জাতীয় থেকে আরও

আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎদেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার… ২ ঘণ্টা আগে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে… ২ ঘণ্টা আগে ‘আমার কথা মিথ্যা হলে সংসদ থেকে পদত্যাগ করব’ ‘আমার কথা মিথ্যা হলে সংসদ থেকে পদত্যাগ করব’কুমিল্লা ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পরিবেশ বিপর্যয়, কৃষি ও জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৬… ২ ঘণ্টা আগে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় আজরাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও… ২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান

১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম · জাতীয়

এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। এর মাধ্যমে ১৪তম বাংলাদেশি হিসেবে এ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করলেন তিনি।

ফটোকার্ড

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’
পুরস্কার পেলেন রুনা খান

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’
পুরস্কার পেলেন রুনা খান

শিরোনাম
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়/প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতিএশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খানপশ্চিমবঙ্গে ‘বৌদি-ভাবি’ বলে ডাকা যাবে না, বাড়িতে আনা যাবে না বন্ধু: বিজেপি নেতাউত্তরাখণ্ডে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৬রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, এক দিনে গ্রেপ্তার ৫২৬রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছেমিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভটাঙ্গাইলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়