১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!
বিয়ে না করেই বাড়ি ফিরে যাচ্ছেন বর তাওফিকুর রহমান সংগৃহীত

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের ভিড়, উপস্থিত কাজিও। এরই মধ্যে বোরকা পরা এক তরুণী বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বিয়ে না করেই বাড়ি ফিরে যান বর।

স্থানীয় লোকজনের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন তিনি। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

‘দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক জরুরি বিভাগে আসেন।’

— জি বাংলা ডেস্ক

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

আরও পড়ুন নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন সারাদেশ এইমাত্র

বরের চাচাতো ভাই বজলুর রহমানের ভাষ্য, বুধবার বিকেল ৩টার দিকে তাঁরা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। সন্ধ্যার আগে বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। তিনি নিজেও বরের পাশে বসেছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিয়ের সব আয়োজন সম্পন্ন।
  • স্থানীয় লোকজনের দাবি, বরকে পছন্দ হয়নি কনের।
  • বুধবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
  • বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে।

বজলুর রহমান বলেন, ‘মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে বিষের গন্ধ পান। বিষয়টি জানালে আমরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান। এ ঘটনায় আমরা ভয় পেয়ে যাই এবং দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে আমরা বাড়ি ফিরে আসায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক জরুরি বিভাগে আসেন। তাঁর স্বজনেরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাঁকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়—এমনটি তিনি শুনেছেন। তবে এ ঘটনার সত্যতা নিজে নিশ্চিত হতে পারেননি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাদেশ থেকে আরও

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট। উত্তর সীমান্তের এ জেলায় ভোর ও রাতে অনুভূত হচ্ছে তীব্র শীত। সকালে ঘাসের ওপর… ৩৮ মিনিট আগে পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগকার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত… ৪২ মিনিট আগে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজপাবনাবাসীর শত বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে চলাচল শুরু করছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা… ১ ঘণ্টা আগে নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনহবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে… ২০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

১৯ নভেম্বর ২০২৬, ৮:৪৬ এএম · সারাদেশ

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের ভিড়, উপস্থিত কাজিও। এরই মধ্যে বোরকা পরা এক তরুণী বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বিয়ে না করেই বাড়ি ফিরে যান বর।

ফটোকার্ড

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে
‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে
‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!

শিরোনাম
নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধনবান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারবিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দামঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতারশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিরাজনৈতিক ক্ষতি হলেও ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত ট্রাম্পপটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিসআজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী