১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
সংগৃহীত

শীতের আমেজ শুরু হতেই ঢাকার বায়ুর মানের অবনতি হয়েছে। বেড়েছে বায়ুদূষণের মাত্রা। সাধারণত শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় দূষণের মাত্রা বাড়ে, ফলে বায়ুর মান অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩১।

আইকিউএয়ারের রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, ঢাকার কয়েকটি এলাকায় বায়ুর মান সবার জন্য অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এর মধ্যে বাড্ডার প্রগতি সরণি এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি। ওই এলাকার একিউআই স্কোর ২৭২, যা খুব অস্বাস্থ্যকর বায়ুর নির্দেশক।

‘তালিকায় ঢাকার অন্য দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড ও ই…’

— জি বাংলা ডেস্ক

তালিকায় ঢাকার অন্য দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা লেকসাইড ও ইস্টার্ন হাউজিং।

আরও পড়ুন আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় ১ ঘণ্টা আগে

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৬৯, যা খুব অস্বাস্থ্যকর। তালিকার তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ১৯০। চতুর্থ স্থানে ভারতের দিল্লির স্কোর ১৮৭ এবং পঞ্চম স্থানে ইরাকের বাগদাদের স্কোর ১৮২। এসব শহরের বায়ুর মান সবার জন্য অস্বাস্থ্যকর।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শীতের আমেজ শুরু হতেই ঢাকার বায়ুর মানের অবনতি হয়েছে।
  • আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্…
  • আইকিউএয়ারের রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, ঢাকার কয়েকটি এলাকায় বায়ুর মান সবার জন্য অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
  • তালিকায় ঢাকার অন্য দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে বারিধারা পার্ক রোড, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, বসুন্ধরা আবাসিক এলাকা, গুলশান লেক পার্ক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প…

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বায়ুর মান ভালো বা বিশুদ্ধ হিসেবে বিবেচিত হয়। সূচক ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর। সূচক ৩০০ ছাড়ালে বায়ুর মান দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে বহু মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে প্রতিবছর প্রায় ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়।

জাতীয় থেকে আরও

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাবিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক… ১ দিন আগে তোমাদের আপা ফেরার জন্য পালিয়ে যাননি তোমাদের আপা ফেরার জন্য পালিয়ে যাননিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুকে উদ্দেশ করে প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেছেন, ‘তোমাদের আপা… ১ দিন আগে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে… ১ দিন আগে গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশজলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

১৯ নভেম্বর ২০২৬, ৯:৪৩ এএম · জাতীয়

শীতের আমেজ শুরু হতেই ঢাকার বায়ুর মানের অবনতি হয়েছে। বেড়েছে বায়ুদূষণের মাত্রা। সাধারণত শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় দূষণের মাত্রা বাড়ে, ফলে বায়ুর মান অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

ফটোকার্ড

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ
‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ
‘খুব অস্বাস্থ্যকর’

শিরোনাম
নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধনবান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারবিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দামঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতারশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিরাজনৈতিক ক্ষতি হলেও ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত ট্রাম্পপটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিসআজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী