১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন
ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা দুটি স্লিপার ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাটা-দৈহারী জামে মসজিদ সংলগ্ন দৈহারী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনের ব্রিজ সংস্কারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরতকাঠী আলেয়া মেম্বারের বাড়ির সামনে এবং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা-দৈহারী জামে মসজিদ ও মাদরাসা-এতিমখানার সামনের সংযোগ ব্রিজ দুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ১৯৬৬ সালে নির্মিত এসব আয়রন ব্রিজ প্রায় ৬০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে। দুটি ইউনিয়নের সংযোগ স্থাপনকারী হওয়ায় প্রশাসনিক জটিলতার কারণে ব্রিজগুলোর সংস্কারকাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

‘মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরতকাঠী আলেয়া মেম্বারের বাড়ির সামনে এবং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা-দৈহারী জামে মসজিদ ও মাদরাসা-এতিমখানার সামনের সংযোগ ব্রিজ দুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

তাঁরা আরও জানান, ব্রিজ দুটি সংস্কারের দাবিতে এলাকাবাসী উপজেলা পরিষদে তিনবার এবং জেলা পরিষদে একবার লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের উদ্যোগে একাধিকবার ব্রিজ দুটি মেরামত করেছেন। বর্তমানে ঝুঁকি নিয়েই প্রতিদিন এসব ব্রিজ দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

আরও পড়ুন বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সারাদেশ ৬ মিনিট আগে

স্থানীয়দের দাবি, ব্রিজ দুটি দিয়ে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, একটি এতিমখানার শিক্ষার্থীসহ আশপাশের পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। এ ছাড়া কাটা-দৈহারী কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরাও নিয়মিত ব্রিজটি ব্যবহার করেন। জরাজীর্ণ ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা দুটি স্লিপার ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন…
  • বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কাটা-দৈহারী জামে মসজিদ সংলগ্ন দৈহারী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সামনের ব্রিজ সংস্কারের দাবিত…
  • মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভরতকাঠী আলেয়া মেম্বারের বাড়ির সামনে এবং দৈহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটা-দৈহারী জামে ম…
  • তাঁরা আরও জানান, ব্রিজ দুটি সংস্কারের দাবিতে এলাকাবাসী উপজেলা পরিষদে তিনবার এবং জেলা পরিষদে একবার লিখিত অভিযোগ দিয়েছেন।

মানববন্ধনে ১০৭ নম্বর দৈহারী-ভরতকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অপর্ণা রানী বলেন, প্রায় ৬০ বছর আগে নির্মিত এই আয়রন ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াত করে। চলাচলের সময় প্রতিবছরই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে ব্রিজটি দ্রুত মেরামত করা জরুরি।

স্থানীয় যুবক ও সমাজসেবক মো. শামসুল হক হাওলাদার বলেন, ব্রিজসংলগ্ন এলাকা দিয়ে প্রতিদিন পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজে সরকারিভাবে কোনো সংস্কারকাজ হয়নি। স্থানীয়ভাবে একাধিকবার মেরামত করা হলেও জনপ্রতিনিধি কিংবা সরকারি বরাদ্দের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিজ দুটি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক নুর ইসলাম তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল বেপারী, অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার মোবেন চৌধুরী, সমাজসেবক শামসুল হক হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, মাসুদ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধন থেকে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত ব্রিজ দুটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

সারাদেশ থেকে আরও

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগকার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত… ৪৬ মিনিট আগে বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে! বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের ভিড়, উপস্থিত কাজিও। এরই মধ্যে বোরকা পরা এক তরুণী বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন।… ১ ঘণ্টা আগে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজপাবনাবাসীর শত বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে চলাচল শুরু করছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা… ১ ঘণ্টা আগে নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনহবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে… ২০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

১৯ নভেম্বর ২০২৬, ৯:৫০ এএম · সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা দুটি স্লিপার ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

ফটোকার্ড

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ
সংস্কারের দাবিতে মানববন্ধন

নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ
সংস্কারের দাবিতে মানববন্ধন

শিরোনাম
নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধনবান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারবিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দামঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতারশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিরাজনৈতিক ক্ষতি হলেও ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত ট্রাম্পপটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিসআজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী