পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভবনের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল কাজি আলমগীরের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলা ও আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
‘প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল কাজি আলমগীরের বাড়িতে হামলা চালায়।’
— M Mehedi Hasan Arif (Admin)
স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ভবনের দরজা-জানালা ও ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
আরও পড়ুন
নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ওই ভবনে কেউ বসবাস করতেন না। বাড়িটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকত বলে জানিয়েছেন কাজি আলমগীরের এক নিকটাত্মীয়।
মূল বিষয়গুলি
- কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
- বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
- প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল কাজি আলমগীরের বাড়িতে হামলা চালায়।
- স্থানীয় লোকজন বিষয়টি প্রশাসনকে জানালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনায় কারা জড়িত, কী কারণে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।






মন্তব্য (০)