১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪২৬.০৭ -৬.৪৭ | DS30: ২,০৯৬.৯১ -৪.৮২ | লেনদেন: ৩৫৬.৫৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি
সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট। উত্তর সীমান্তের এ জেলায় ভোর ও রাতে অনুভূত হচ্ছে তীব্র শীত। সকালে ঘাসের ওপর জমছে শিশির, বইছে হিমেল বাতাস। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

দিনের বেলায় রোদের দেখা মিললেও সন্ধ্যা নামার পর বাড়ছে শীতের অনুভূতি। তাপমাত্রা কমতে থাকায় আগাম শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয়রা। আলমারি থেকে বের করছেন দীর্ঘদিন তুলে রাখা সোয়েটার, জ্যাকেটসহ শীতের গরম কাপড়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।

‘বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।’

— জি বাংলা ডেস্ক

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন সারাদেশ এইমাত্র

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর আবহাওয়া বদলে যাচ্ছে। রাতে লেপ-কম্বল গায়ে জড়াতে হচ্ছে। ভোরে বাইরে বের হলেও শীত অনুভূত হচ্ছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট।
  • দিনের বেলায় রোদের দেখা মিললেও সন্ধ্যা নামার পর বাড়ছে শীতের অনুভূতি।
  • বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
  • আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গলেহাহাট এলাকার বাসিন্দা রমিস উদ্দিন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।

আরেক বাসিন্দা বলেন, কয়েক দিন আগেও রাতে এত ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলে শীত লাগে। আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের এ সময়ে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান থাকায় দিনের বেলায় তুলনামূলক উষ্ণতা থাকলেও ভোর ও রাতে শীত বেশি অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাদেশ থেকে আরও

পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগকার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি আলমগীরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত… ৪২ মিনিট আগে বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে! বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে ‘বিষ মেশানো মিষ্টি’ পাঠালেন কনে!বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের ভিড়, উপস্থিত কাজিও। এরই মধ্যে বোরকা পরা এক তরুণী বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন।… ১ ঘণ্টা আগে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজপাবনাবাসীর শত বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে পাবনা-ঢাকা-পাবনা রুটে চলাচল শুরু করছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা… ১ ঘণ্টা আগে নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনহবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে… ২০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

১৯ নভেম্বর ২০২৬, ৯:১২ এএম · সারাদেশ

উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের দাপট। উত্তর সীমান্তের এ জেলায় ভোর ও রাতে অনুভূত হচ্ছে তীব্র শীত। সকালে ঘাসের ওপর জমছে শিশির, বইছে হিমেল বাতাস। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

ফটোকার্ড

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

শীতে কাঁপছে পঞ্চগড়
তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

শীতে কাঁপছে পঞ্চগড়
তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

শিরোনাম
নেছারাবাদে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধনবান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারবিশ্ববাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দামঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতারশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিরাজনৈতিক ক্ষতি হলেও ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত ট্রাম্পপটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিসআজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী