১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংগৃহীত

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা আসবেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে এখনই বিস্তারিত জানায়নি সূত্র। দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

‘এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার এজেন্ডায় থাকার সম্ভাবনা রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান। ওই সফরের সঙ্গে চীন সফরও যুক্ত করেছিলেন তিনি। ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকার গঠনের পর গত ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

আরও পড়ুন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল নারী কনস্টেবলের ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল নারী কনস্টেবলের জাতীয় ৬ মিনিট আগে

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, উচ্চপর্যায়ের সফরসহ নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদার করতে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন।
  • তবে এখনই বিস্তারিত জানায়নি সূত্র।
  • সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
  • এর আগে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য গত জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন তারেক রহমান।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত আয়োজনের বিষয়েও দুই নেতা গুরুত্ব দিয়েছেন বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে এ সফরে।

এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার এজেন্ডায় থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

জাতীয় থেকে আরও

ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরাব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালনা পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমানো এবং রাজনৈতিক প্রভাব সীমিত করতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ… ১৬ ঘণ্টা আগে সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাসখাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার… ১৬ ঘণ্টা আগে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রআন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে প্রকাশিত মিশনের প্রতিবেদনে রূপপুর পারমাণবিক… ১৯ ঘণ্টা আগে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার… ২২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২৩ নভেম্বর ২০২৬, ৮:১৩ এএম · জাতীয়

বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় প্রথম কোনো সরকারপ্রধানের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা আসবেন বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ফটোকার্ড

৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৭ ডিসেম্বর ঢাকা আসবেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৭ ডিসেম্বর ঢাকা আসবেন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

শিরোনাম
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপিডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল নারী কনস্টেবলের৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলামনরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধেবাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দুএইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবেপ্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজদুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআইসাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি