১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে সংগৃহীত

ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ায় এক পরিচ্ছন্নতাকর্মীকে (আয়া) মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আয়া আমেনা বেগম (৪৮) ভোলা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।

গত ১০ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে শহরের বাংলা স্কুল মোড়ের ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী আমেনা বেগম জেলা সদরের বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর পোটকা এলাকার বাসিন্দা। তিনি এক বছরের বেশি সময় ধরে ওই হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে চিকিৎসক ডা. সুরাইয়া ইয়াসনূর ও নাজমা বেগমের নাম উল্লেখ করা হয়েছে।

‘ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ায় এক পরিচ্ছন্নতাকর্মীকে (আয়া) মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।’

— জি বাংলা ডেস্ক

থানায় দেওয়া অভিযোগে আমেনা বেগম উল্লেখ করেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি নিয়মিত দায়িত্ব অনুযায়ী হাসপাতালের সিজারিয়ান ওয়ার্ডের অপারেশন থিয়েটারে কাজ করছিলেন। এ সময় নাজমা বেগম ভেতরে থাকা এক রোগীকে সিজারিয়ান অপারেশন করানোর কথা বলেন। রোগীর স্বজনরা স্বাভাবিক প্রসবের বিষয়টি তুললে তাঁদের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়।

আরও পড়ুন দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআই দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআই সারাদেশ ৪৬ মিনিট আগে

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে নাজমা বেগম এ ঘটনা নিয়ে ডা. সুরাইয়া ইয়াসনূরের কাছে আমেনার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন কথা বলেন। পরে চিকিৎসক আমেনাকে সন্দেহ করে অন্য একটি অপারেশন থিয়েটারে যান এবং কিছুক্ষণ পর নাজমা বেগমের মাধ্যমে তাঁকে সেখানে ডেকে নেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ায় এক পরিচ্ছন্নতাকর্মীকে (আয়া) মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।
  • গত ১০ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে শহরের বাংলা স্কুল মোড়ের ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
  • ভুক্তভোগী আমেনা বেগম জেলা সদরের বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর পোটকা এলাকার বাসিন্দা।
  • থানায় দেওয়া অভিযোগে আমেনা বেগম উল্লেখ করেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি নিয়মিত দায়িত্ব অনুযায়ী হাসপাতালের সিজারিয়ান ওয়ার্ডের অপারেশন থিয়েটারে কাজ করছিলেন।

আমেনার অভিযোগ, সেখানে পৌঁছানোর পর ডা. সুরাইয়া ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। হাতে থাকা মুঠোফোন দিয়ে মাথা ও ডান চোখে আঘাত করেন। এ ছাড়া কিল, ঘুষি ও লাথি মারায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।

পরে ঘটনার সাক্ষীরা তাঁকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিচার চেয়েও কার্যকর কোনো সাড়া পাননি বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

আমেনা বেগম গণমাধ্যমকে বলেন, অপারেশন থিয়েটারে গিয়ে তিনি বিছানা গোছাচ্ছিলেন। এ সময় নাজমা এক রোগীকে সিজার করানোর জন্য বলছিলেন। কিন্তু ওই নারী স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দিতে চান বলে জানান।

আমেনা বলেন, ওই নারীর সঙ্গে তর্কের পর নাজমা বেগম চিকিৎসক সুরাইয়া ইয়াসনূরের কাছে যান। পরে তাঁর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে তাঁকে অপারেশন থিয়েটারে ডেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে প্রশ্ন করেন, তিনি কেন রোগীকে সিজার করাতে চান না।

আমেনার ভাষ্য, তিনি রোগীকে কিছু বলেননি এবং রোগীও তাঁকে চেনেন না বলে জানান। এ কথা বলার পরই চিকিৎসক তাঁকে দেয়ালের সঙ্গে চেপে ধরে মারধর করেন। এতে তাঁর কপাল ফুলে যায় এবং হাতে আঘাতের চিহ্ন ও ফোলা দেখা দেয়।

তিনি আরও বলেন, কোনো অপরাধ করে থাকলে হাসপাতালের ম্যানেজার বা মালিকের কাছে বিচার দেওয়া যেত। কিন্তু তাঁর গায়ে হাত তোলার অধিকার কারও নেই। তিনি ওই চিকিৎসকের অধীনে কাজ করেন না বলেও দাবি করেন।

আমেনা বলেন, ‘আমি একটা গরিব মানুষ। চাকরি করে খাই। আমার স্বামী নাই, কেউ নাই। আমি দুই দিন সদর হাসপাতালে ভর্তি ছিলাম। আমি এখনো মাথার ব্যথায় উঠতে পারি না। আমি ন্যায্য বিচার চাই।’

এ বিষয়ে প্রধান অভিযুক্ত চিকিৎসক ডা. সুরাইয়া ইয়াসনূরের বক্তব্য পাওয়া যায়নি।

আস-সুন্নাহ জেনারেল হাসপাতালের ম্যানেজার মেহেদি হাসান নবাব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাঁদের কাছে সিসিটিভি রেকর্ডসহ সব ধরনের প্রমাণ রয়েছে। হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট উপপরিদর্শক (এসআই) অভিযোগটি তদন্ত করছেন।

সারাদেশ থেকে আরও

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তারদিনাজপুরের হিলিতে আট বছর বয়সী এক শিশুকে পা টিপে দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার ৫৫ বছর বয়সী মামার বিরুদ্ধে। এ ঘটনায়… ১৩ ঘণ্টা আগে শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু শিশুকে বাঁচাতে গাড়িবহর নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলুনাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে মো. সাদিপ হোসেন (সাড়ে ৩ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে পরিবারের সদস্যদের আহাজারি দেখে… ১৩ ঘণ্টা আগে প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলআওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার (২২ নভেম্বর)… ১৩ ঘণ্টা আগে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত চাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতকিশোরগঞ্জের কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা শ্বশুরের বল্লমের আঘাতে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২১… ১৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

২৩ নভেম্বর ২০২৬, ৮:০৫ এএম · সারাদেশ

ভোলার আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের স্বাভাবিক প্রসবের পরামর্শ দেওয়ায় এক পরিচ্ছন্নতাকর্মীকে (আয়া) মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আয়া আমেনা বেগম (৪৮) ভোলা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।

ফটোকার্ড

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায়
আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

নরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায়
আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

শিরোনাম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে প্রাণ গেল নারী কনস্টেবলের৭ ডিসেম্বর ঢাকা আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলামনরমাল ডেলিভারিতে উৎসাহ দেওয়ায় আয়াকে মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধেবাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দুএইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবেপ্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজদুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআইসাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতিফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ’: আইজেনকট