প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক/সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবি এনসিপির
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে বলেছে, এটি সংস্কার প্রক্রিয়া ও গণভোটের রায় বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে কথা হয়েছে।’
‘জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।’
— জি বাংলা ডেস্ক
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যেকোনো ধরনের ঐক্যে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান গুরুত্ব দিতে হবে। ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা করার আহ্বান ও সুপারিশ জানিয়েছে এনসিপি।
আরও পড়ুন
ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার সুপারিশ জানিয়েছি। আহ্বান জানিয়েছি, যেভাবে গণভোটের রায় এসেছে, সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে।’
মূল বিষয়গুলি
- সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
- সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
- বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলাম।
- বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যেকোনো ধরনের ঐক্যে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী যে লড়াই জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল, সেই লড়াই এখনো চালিয়ে যেতে হচ্ছে। এ লড়াই ছিল গণতন্ত্রের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তির মধ্যে। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। এ কারণে সংস্কার অত্যন্ত জরুরি।
নাহিদ ইসলাম আরও বলেন, গত কয়েক দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বও এর শিকার হয়েছেন।
আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ সম্ভব এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলা যায় কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, সংসদেও প্রধানমন্ত্রী এ আহ্বান জানিয়েছিলেন। তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও ছিলেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।






মন্তব্য (০)