জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে সাদিক কায়েম জানান, আগামী শুক্রবার (২৭ নভেম্বর) জামায়াত আমিরের উদ্যোগে পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের সম্মানে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘সাদিক কায়েম বলেন, ‘তারুণ্যকে যথাযথ স্বীকৃতি দেওয়া, তাদের নেতৃত্বের বিকাশে উৎসাহিত করা এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনাকে মূল্যায়ন করার এমন সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ার জন্য আমিরে জামায়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ তিনি মনে…’
— জি বাংলা ডেস্ক
অনুষ্ঠানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন। এর মাধ্যমে দেশের পাঁচটি ক্যাম্পাসের ছাত্র প্রতিনিধিদের মিলনমেলা তৈরি হবে বলে উল্লেখ করেন ডাকসু ভিপি।
আরও পড়ুন
সাকা চৌধুরীকে নিয়ে ছোট ভাইয়ের হৃদয়ছোঁয়া পোস্ট
তিনি আরও বলেন, ছাত্র সংসদে দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্বের দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও নানা ধরনের জ্ঞান অর্জন করেছেন। এসব অভিজ্ঞতা আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মূল বিষয়গুলি
- পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা.
- বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- পোস্টে সাদিক কায়েম জানান, আগামী শুক্রবার (২৭ নভেম্বর) জামায়াত আমিরের উদ্যোগে পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের সম্মানে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিড…
- অনুষ্ঠানে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন।
সাদিক কায়েম বলেন, ‘তারুণ্যকে যথাযথ স্বীকৃতি দেওয়া, তাদের নেতৃত্বের বিকাশে উৎসাহিত করা এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনাকে মূল্যায়ন করার এমন সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ার জন্য আমিরে জামায়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
তিনি মনে করেন, তরুণ নেতৃত্বকে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাসের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এ আয়োজন।






মন্তব্য (০)