জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন
জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে কথা বলেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি বলেন, দলটির আমির থেকে কর্মী—সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী বলে সচেতন মানুষের কাছে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলেন না। অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও তাঁর মতো হাতেগোনা কয়েকজন দলটির ‘মিথ্যা ন্যারেটিভের’ বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
‘পোস্টে তিনি মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্যপ্রমাণ তুলে ধরা এবং জামায়াতের দুই সংসদ সদস্য গাজী নজরুল ও আমির হামজাকে ঘিরে বিভিন্ন অভিযোগ প্রকাশের কথাও উল্লেখ করেন।’
— M Mehedi Hasan Arif (Admin)
তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বেরিয়ে আসার পর সচেতন মানুষের কাছে দলটি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাঁর দাবি, তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না; বরং সম্মিলিত সাইবার আক্রমণের মাধ্যমে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।
আরও পড়ুন
আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়
রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতের ‘মিথ্যা ন্যারেটিভ’ একের পর এক খণ্ডন করায় দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্যেও বিষয়টি বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।
মূল বিষয়গুলি
- জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে কথা বলেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন…
- শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
- পোস্টে রাশেদ খাঁন লেখেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কথা বলেন না।
- তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বেরিয়ে আসার পর সচেতন মানুষের কাছে দলটি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।
পোস্টে তিনি মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্যপ্রমাণ তুলে ধরা এবং জামায়াতের দুই সংসদ সদস্য গাজী নজরুল ও আমির হামজাকে ঘিরে বিভিন্ন অভিযোগ প্রকাশের কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, এসব ঘটনায় জামায়াত নেতাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই এবং সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে মেশেন না। বিরোধী দলে যাওয়ার পর দলটি যে আচরণ শুরু করেছে, তাতে একসময় মানুষ তাদের ধারেকাছেও যেতে চাইবে না বলে মন্তব্য করেন তিনি।






মন্তব্য (০)