মাইক্রোসফট ব্যবহারে বিভ্রাট/বিশ্বজুড়ে ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা, বিপাকে লাখো ব্যবহারকারী
বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে ইমেইল, ক্লাউড স্টোরেজসহ প্রতিষ্ঠানটির বহুল ব্যবহৃত বেশ কয়েকটি ডিজিটাল সেবা বিঘ্নিত হয়েছে।
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মাইক্রোসফটের সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।
‘এর মধ্যে রয়েছে ইমেইল ও ক্লাউডে ফাইল আদান-প্রদানের সেবা আউটলুক, অনলাইন মিটিং ও দাপ্তরিক কাজের প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন।’
— আইটি ডেস্ক
ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানান।
আরও পড়ুন
প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সমস্যা সমাধানে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেবা স্বাভাবিক করতে আক্রান্ত সার্ভারগুলো পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।
মূল বিষয়গুলি
- বিশ্বব্যাপী প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে মাইক্রোসফটের সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।
- ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী মাইক্রোসফট আউটলুকে প্রবেশ করতে সমস্যার কথা জানান।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ বিভ্রাটে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত সেবার তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে রয়েছে ইমেইল ও ক্লাউডে ফাইল আদান-প্রদানের সেবা আউটলুক, অনলাইন মিটিং ও দাপ্তরিক কাজের প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস, শেয়ারপয়েন্ট অনলাইন, মাইক্রোসফট কোপাইলট ৩৬৫, মাইক্রোসফট প্ল্যানার এবং মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন। এ ছাড়া ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা মাইক্রোসফট ডিফেন্ডারও বিভ্রাটের তালিকায় রয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের ডিজিটাল সেবায় এ বিভ্রাটের প্রভাব পড়েছে দৈনন্দিন বিভিন্ন কার্যক্রমে। ইমেইল আদান-প্রদানের পাশাপাশি বিভিন্ন ডেটাবেজে প্রবেশ, অনলাইন ক্লাস, টেলিহেলথ এবং পণ্যের অর্ডারসংক্রান্ত ডিজিটাল সেবা বিঘ্নিত হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সরকারি সেবাকেন্দ্রও বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রেখেছে।
চলতি বছরের শুরুতেও মাইক্রোসফটের সেবায় একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। গত জানুয়ারিতে আউটলুক, টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।





মন্তব্য (০)