স্নাতক পাশ না করেও যেভাবে হওয়া যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নিয়মে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সমমান। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে কোনো ব্যক্তির বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় সরকার এ শর্ত শিথিল করতে পারবে। একই সঙ্গে পুনর্গঠিত কমিটিতে একজন নারীসহ তিনজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রেও একই বিধান রাখা হয়েছিল।
জানা গেছে, আগে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষা বোর্ড মনোনয়ন দিত। নতুন পরিপত্র অনুযায়ী, সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচনের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে পুনর্গঠিত কমিটিতে তিনজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী থাকতে হবে।
‘এ ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আ…’
— জি বাংলা ডেস্ক
নতুন পরিপত্রে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের জন্য ‘প্রবিধানমালা, ২০২৪’-এর ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের জন্য ৭৪(২) প্রবিধি অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবিধানমালাটির ২০২৫ সালের ৩১ আগস্টের সংশোধনীও এতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
চুয়েটে আবারও সর্বাত্মক শাটডাউন ঘোষণা
পরিপত্র অনুযায়ী, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে কোনো ব্যক্তির বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।
মূল বিষয়গুলি
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নিয়মে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।
- সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
- জানা গেছে, আগে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষা বোর্ড মনোনয়ন দিত।
- নতুন পরিপত্রে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শি…
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে প্রস্তাব পাঠাতে হবে। মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাবে জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক অথবা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে তিনজনের নাম ও জীবনবৃত্তান্ত দিতে হবে। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে।
অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক কিংবা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।
এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসহ নয়টি শিক্ষা বোর্ডের ২০২৪ সালের সংশ্লিষ্ট প্রবিধানমালার নির্দেশনা অনুসরণ করতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দিতে হবে। তাঁদের মধ্যে একজন নারী প্রতিনিধি থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক তাঁদের মনোনয়ন নিশ্চিত করবেন।






মন্তব্য (০)