১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৬৫.৫৯ +৫৯.৯৫ | DS30: ২,১০০.২৫ +১৪.৫১ | লেনদেন: ১২,২০১.৪৯ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
শিক্ষা

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন
সংগৃহীত

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবন হচ্ছে, সেগুলোকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও টেকসই সেতুবন্ধন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই সরকার, একাডেমিয়া ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত সহযোগিতার একটি জাতীয় কাঠামো প্রণয়নের প্রস্তাব করা হচ্ছে।

‘এ কাঠামোর আওতায় শিল্পখাতের চাহিদা ও খাতভিত্তিক দক্ষতার প্রয়োজন বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও আধুনিকায়ন, পাঠ্যক্রম পর্যালোচনায় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ ও শিক্ষানবিশি কর্মসূচি সম্প্রসারণে…’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতার সঙ্গে শ্রমবাজার এবং শিল্পখাতের চাহিদার ব্যবধান। দেশের তরুণ জনশক্তির, বিশেষ করে উচ্চশিক্ষিতদের একটি বড় অংশ প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ বেকারত্বের শিকার হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন এ সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। তাই উচ্চশিক্ষাকে কর্মসংস্থানমুখী এবং জ্ঞান ও দক্ষতাভিত্তিক ব্যবস্থায় রূপ দিতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর, প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলা জরুরি।

আরও পড়ুন ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান! ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান! শিক্ষা ৯ ঘণ্টা আগে

আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার সফল মডেল পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার উদ্যোগ নিয়ে পাঁচটি কেস স্টাডি করা হয়েছে বলে জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার কাজ …
  • রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শ…
  • অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবন হচ্ছে, সেগুলোকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা জরুরি।
  • তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতার সঙ্গে শ্রমবাজার এবং শিল্পখাতের চাহিদার ব্যবধান।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২০২৪ সালের ‘কোড অব প্র্যাকটিস অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কো-ক্রিয়েশন’, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ‘ইন্ডাস্ট্রি-ইউনিভার্সিটি কো-অপারেটিভ রিসার্চ সেন্টারস’ ও ‘আই-কোরস’ কর্মসূচি এবং কানাডার ‘মিটাকস অ্যাকসেলারেট’। এ ছাড়া চীনের সরকার-সমর্থিত বিশ্ববিদ্যালয়-শিল্প প্রযুক্তি হস্তান্তর কেন্দ্র, জাপানের প্রযুক্তি লাইসেন্সিং ও গবেষণার বাণিজ্যিকীকরণ এবং দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ‘লিংক ৩.০’ কর্মসূচিও পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, এসব উদ্যোগে শিল্পের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম, যৌথ গবেষণা, গবেষণাগার ও অন্যান্য সুবিধা ভাগাভাগি, ইন্টার্নশিপ, প্রযুক্তি হস্তান্তর, স্টার্টআপ এবং গবেষণালব্ধ উদ্ভাবনের বাণিজ্যিক প্রয়োগকে উৎসাহিত করা হচ্ছে। আন্তর্জাতিক অভিজ্ঞতাগুলো বাংলাদেশের জন্য সমন্বিত ও ফলাফলভিত্তিক সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।

প্রস্তাবিত জাতীয় কাঠামোটি চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। এগুলো হলো শিক্ষা ও কর্মসংস্থান উপযোগিতা, গবেষণা ও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবন এবং সুশাসন ও অংশীদারত্ব।

এ কাঠামোর আওতায় শিল্পখাতের চাহিদা ও খাতভিত্তিক দক্ষতার প্রয়োজন বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও আধুনিকায়ন, পাঠ্যক্রম পর্যালোচনায় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ ও শিক্ষানবিশি কর্মসূচি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে শিল্পখাতের বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা কাজে লাগিয়ে যৌথ গবেষণা, যৌথ গবেষণাগার স্থাপন, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ ফলাফলের বাণিজ্যিকীকরণ ও উদ্ভাবনকে উৎসাহিত করার প্রস্তাব রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব, যৌথ কর্মপরিকল্পনা, দায়িত্ব ও জবাবদিহি নির্ধারণ এবং নিয়মিত পরিবীক্ষণ ও মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য শুধু শিক্ষার্থীদের ডিগ্রি দেওয়া নয়; বরং তাঁদের এমন জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতায় সমৃদ্ধ করা, যাতে তাঁরা কর্মজীবনে প্রবেশ করে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতিতে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা যুক্ত করা প্রয়োজন।

প্রস্তাবিত কাঠামোর আওতায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকদের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ তৈরির কথা বলেন তিনি। এতে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তির ব্যবহার ও কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।

শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, হাতে-কলমে প্রশিক্ষণ এবং বাস্তবভিত্তিক প্রকল্পে কাজের সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি যৌথ গবেষণাগার ও গবেষণাকেন্দ্র স্থাপন, শিল্পখাতের অর্থায়ন ও অংশগ্রহণে প্রয়োগভিত্তিক গবেষণা এবং গবেষণার ফলাফলকে উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্যিক পণ্যে রূপান্তরের প্রস্তাব করেন।

তিনি আরও বলেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতাকে বিচ্ছিন্ন বা সাময়িক উদ্যোগ হিসেবে দেখার সুযোগ নেই। এটিকে টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে। ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যকার দূরত্ব কমবে। পাশাপাশি শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরও

থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচওথাইল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশিসহ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ… ৭ দিন আগে জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছেশিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তি প্রক্রিয়ার ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি… ৮ দিন আগে ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদমস্তিষ্কে জটিলতা নিয়ে টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)… ৮ দিন আগে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর থেকে… ৯ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

২২ নভেম্বর ২০২৬, ৬:৩৫ পিএম · শিক্ষা

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

ফটোকার্ড

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক
চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক
চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন

শিরোনাম
প্রতিমন্ত্রী অমিতের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলবিআইডব্লিউটিসিতে ৪ ক্যাটাগরির পদে ৩৩ জনের চাকরির সুযোগজাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে: নাহিদএআই দিয়ে নকল কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীচলতি মাসে ডেঙ্গুতে ১০০ মৃত্যুন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুনচাচা শ্বশুরের বল্লমের আঘাতে যুবদল নেতা নিহতবিদেশে বসে অসত্য তথ্য ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে: রিজভীশ্রমিক দলের নেতৃত্বে আমান-শিমুল, নোমানপুত্র সাঈদসহ আরও রয়েছেন যারাটঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা গ্রেফতার