কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। এ কারণে পুলিশ ও র্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
— জি বাংলা ডেস্ক
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ঘটনার সময় আমরা এখানেই ছিলাম। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল। ককটেলটি ওই দিক থেকেও আসতে পারে, আবার আমাদের কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। ঘটনার সময় আমরা কিছুই বুঝতে পারিনি।’
আরও পড়ুন
ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছে: ড. মামুন
শরীফ হোসেন নামের কলেজের আরেক শিক্ষার্থী বলেন, ককটেল বিস্ফোরণের সময় তিনি বন্ধুদের সঙ্গে পাশেই কথা বলছিলেন। তখন কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে তাঁরা ভেবেছিলেন, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।
মূল বিষয়গুলি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
- রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
- প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল।
- নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ঘটনার সময় আমরা এখানেই ছিলাম।
তিনি আরও বলেন, দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি বুঝতে পারেন। পরে জানতে পারেন, কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তাঁরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারেননি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।






মন্তব্য (০)