২৮শে নভেম্বর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ
সংগৃহীত

মাদারীপুরের কালকিনির পৌর মাছ বাজার এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ।

পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা মিছিল বের করেন।

‘পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন।’

— জি বাংলা ডেস্ক

এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষই দফায় দফায় বোমা বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

আরও পড়ুন টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সারাদেশ ৩৫ মিনিট আগে

এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মাদারীপুরের কালকিনির পৌর মাছ বাজার এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
  • শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ।
  • পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের…
  • এ সময় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা দ্বন্দ্ব চাই না। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে।’

ওসি সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সারাদেশ থেকে আরও

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণরাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭… ৪২ মিনিট আগে রমনায় ফুটওভার ব্রিজ থেকে যুবকের লাশ উদ্ধার রমনায় ফুটওভার ব্রিজ থেকে যুবকের লাশ উদ্ধাররাজধানীর রমনা এলাকায় ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ… ৪৮ মিনিট আগে ৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুন ৩০ দিন পর নিভল ইনানীর সেই গ্যাসের আগুনকক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন… ১৭ ঘণ্টা আগে চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকুদেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ… ১৭ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

২৮ নভেম্বর ২০২৬, ৭:৫৬ এএম · সারাদেশ

মাদারীপুরের কালকিনির পৌর মাছ বাজার এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ফটোকার্ড

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া
দুই শতাধিক বোমা বিস্ফোরণ

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া
দুই শতাধিক বোমা বিস্ফোরণ

শিরোনাম
হ্যাকারদের হামলার শিকার মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি উপহার পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ বেসামরিক নিহতের দাবিটানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে আটক আমির হামজামিরপুরে চলন্ত বাসে আগুনমধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণআজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল অধিদপ্তরবিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ