বিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’
একই ঘরে বা আড্ডায় পাশাপাশি বসে আছেন কয়েকজন। অথচ মশার কামড়ে একজন অতিষ্ঠ হলেও পাশের মানুষটি থাকছেন নির্বিঘ্নে। এ কারণে অনেকে মজা করে বলেন, ‘তোর রক্ত খুব মিষ্টি, তাই মশা তোকে বেশি ভালোবাসে!’ কিন্তু সত্যিই কি রক্ত মিষ্টি হওয়ার কারণে মশা কাউকে বেশি কামড়ায়?
বিজ্ঞান বলছে, বিষয়টি মোটেও তা নয়। বরং মশা কার প্রতি বেশি আকৃষ্ট হবে, তা নির্ভর করে মানুষের শরীরের কিছু জৈবিক ও রাসায়নিক সংকেতের ওপর।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মশা নির্বিচারে মানুষকে কামড়ায় না। শিকার বেছে নেওয়ার ক্ষেত্রে মানুষের রক্তের গ্রুপও ভূমিকা রাখতে পারে।
‘‘জার্নাল অব মেডিক্যাল এনটোমোলজি’তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা ‘এ’ (A) গ্রুপের তুলনায় ‘ও’ (O) গ্রুপের রক্তের মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়।’
— জি বাংলা ডেস্ক
‘জার্নাল অব মেডিক্যাল এনটোমোলজি’তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা ‘এ’ (A) গ্রুপের তুলনায় ‘ও’ (O) গ্রুপের রক্তের মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়। ‘বি’ (B) গ্রুপের ক্ষেত্রে এই আকর্ষণের মাত্রা মাঝামাঝি। তবে শুধু রক্তের গ্রুপই নয়, মানুষের শরীর থেকে নিঃসৃত রাসায়নিক সংকেতও মশার আকর্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখে।
আরও পড়ুন
শাকসবজি ও ফল কীটনাশকমুক্ত করবেন যেভাবে
গবেষকদের মতে, পৃথিবীর প্রায় ৮০ শতাংশ মানুষের ঘাম, লালা ও শরীরের অন্যান্য তরলের মাধ্যমে রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কিত বিশেষ অ্যান্টিজেন নিঃসৃত হয়। বিজ্ঞানের ভাষায় এ ধরনের ব্যক্তিদের বলা হয় ‘সিক্রেটর’। মশা বাতাসে ভেসে থাকা এসব রাসায়নিক সংকেত শনাক্ত করতে পারে।
মূল বিষয়গুলি
- একই ঘরে বা আড্ডায় পাশাপাশি বসে আছেন কয়েকজন।
- বিজ্ঞান বলছে, বিষয়টি মোটেও তা নয়।
- বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মশা নির্বিচারে মানুষকে কামড়ায় না।
- ‘জার্নাল অব মেডিক্যাল এনটোমোলজি’তে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, এডিস অ্যালবোপিকটাস বা টাইগার মশা ‘এ’ (A) গ্রুপের তুলনায় ‘ও’ (O) গ্রুপের রক্তের মানুষদের প্রত…
ফলে কোনো ‘সিক্রেটর’ ব্যক্তির রক্তের গ্রুপ ‘ও’ হলে তিনি মশার কাছে তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। অন্যদিকে, যাঁদের শরীর থেকে এ ধরনের সংকেত নিঃসৃত হয় না, তাঁদের বলা হয় ‘নন-সিক্রেটর’।
রক্তের গ্রুপ ছাড়াও মশার আকর্ষণের আরেকটি কারণ হলো মানুষের ত্বকের ব্যাকটেরিয়া বা ‘স্কিন মাইক্রোবায়োম’। ত্বকের ওপর থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে নানা ধরনের রাসায়নিক গন্ধ তৈরি হয়। নেদারল্যান্ডসের একটি গবেষণায় দেখা গেছে, যাঁদের ত্বকে ব্যাকটেরিয়ার বৈচিত্র্য বেশি, তাঁদের মশা তুলনামূলক কম কামড়ায়। আবার ত্বকে নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার আধিক্য থাকলে সৃষ্ট গন্ধে মশা আকৃষ্ট হতে পারে। একই পরিবারের সদস্যদের মধ্যে জিনগত বৈশিষ্ট্যের পাশাপাশি ত্বকের ব্যাকটেরিয়ার গঠনের মিলও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া মানুষের দৈনন্দিন অভ্যাস, শারীরিক অবস্থা ও পোশাকের রংও মশার আকর্ষণের কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, এক বোতল বিয়ার পান করলেও মশার কামড় খাওয়ার ঝুঁকি বাড়তে পারে। অ্যালকোহল পানের পর শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় এবং ঘামের সঙ্গে ইথানল নির্গত হয়, যা মশাকে আকৃষ্ট করতে পারে।
একইভাবে, সাধারণ নারীদের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের প্রতি মশা প্রায় দ্বিগুণ বেশি আকৃষ্ট হয় বলে গবেষণায় উঠে এসেছে। গর্ভাবস্থায় শরীরের তাপমাত্রা কিছুটা বেশি থাকা এবং নিঃশ্বাসের সঙ্গে তুলনামূলক বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত হওয়াকে এর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অবাক করার মতো বিষয় হলো, মানুষের পোশাকের রংও মশার শিকার নির্বাচনে ভূমিকা রাখতে পারে। কাছাকাছি চলে আসার পর মশা দৃষ্টিশক্তি ব্যবহার করে শিকার শনাক্ত করে।






মন্তব্য (০)