২৮শে নভেম্বর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, হেমন্তকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫২৬.৩৮ -৬.৯৪ | DS30: ২,০৯০.৭৭ -৫.৪৩ | লেনদেন: ৭,০৭০.৫৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত
সংগৃহীত

চীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সক্ষমতায় পাকিস্তান চীনের সহায়তা পেলে দেশটির সামরিক শক্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল এন এস রাজা সুব্রামানি।

শুক্রবার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে কাজ করছে। এ ক্ষেত্রে তুরস্কের কাছ থেকেও দেশটি সহযোগিতা পেতে পারে বলে মনে করেন তিনি।

‘বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সক্ষমতায় পাকিস্তান চীনের সহায়তা পেলে দেশটির সামরিক শক্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল এন এস রাজা সুব্রামানি।’

— আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রতিরক্ষা প্রধানের আশঙ্কা, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান প্রযুক্তি এবং অবস্থান নির্ণয়, নৌচলাচল ও সময় নির্ধারণব্যবস্থায় পাকিস্তানের প্রবেশাধিকার তৈরি হতে পারে। এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেলে পাকিস্তানের সামরিক বাহিনীর পরিস্থিতি পর্যবেক্ষণ ও যুদ্ধক্ষেত্রে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে।

আরও পড়ুন ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বিপর্যয়ের মুখে ১৩ লাখ গাজাবাসী আন্তর্জাতিক ১ ঘণ্টা আগে

তিনি বলেন, গোয়েন্দা নজরদারি এবং অবস্থান নির্ণয়সংক্রান্ত যেসব উন্নত প্রযুক্তি চীনের হাতে রয়েছে, সেগুলো পাকিস্তানও কাজে লাগাতে পারে। ভারতের কৌশলগত পরিকল্পনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ পরিস্থিতিতে নিজেদের নজরদারি ও মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে ভারতকে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি।
  • শুক্রবার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
  • জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা ক্রমেই বাড়ছে।
  • ভারতের প্রতিরক্ষা প্রধানের আশঙ্কা, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান প্রযুক্তি এবং অবস্থান নির্ণয়, নৌচলাচল ও সময় নির্ধারণব্যবস্থায় পাকিস্তান…

এ জন্য ভারতের মহাকাশভিত্তিক নজরদারি কর্মসূচির তৃতীয় পর্যায় বা ‘স্পেস বেইজড সার্ভেইল্যান্স ফেজ-৩’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন জেনারেল সুব্রামানি। তাঁর মতে, দেশটির সামরিক মহাকাশ অবকাঠামো উন্নয়নে এটি বড় পদক্ষেপ হতে পারে।

এই কর্মসূচির আওতায় আগামী তিন বছরে ৫২টি সামরিক উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে ভারত। ২০২৪ সালের অক্টোবরে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির অনুমোদন দেয়। প্রতিরক্ষা মহাকাশ সংস্থা ও সমন্বিত প্রতিরক্ষা সদর দপ্তরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়নের কথা রয়েছে।

প্রায় ২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এই প্রকল্পে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২১টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করবে। বাকি ৩১টি উপগ্রহ নির্মাণের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনায় চীনের মহাকাশ সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। তাঁর বক্তব্য, বেইজিং এমন উন্নত প্রযুক্তি তৈরি করেছে, যা দিয়ে উপগ্রহের কার্যক্রমে বাধা সৃষ্টি করা কিংবা সেগুলোকে লক্ষ্যবস্তু করা সম্ভব।

চীনের কাছে উপগ্রহবিধ্বংসী ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি রয়েছে বলে ধারণা করা হয়। এসব প্রযুক্তি উপগ্রহ যোগাযোগ ও নৌচলাচলসংক্রান্ত নেটওয়ার্কে বিঘ্ন ঘটাতে সক্ষম।

জেনারেল সুব্রামানি বলেন, আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। স্থল, নৌ ও আকাশপথের পাশাপাশি মহাকাশেও আধিপত্য প্রতিষ্ঠা এখন সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় ভারতকে মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে।

আন্তর্জাতিক থেকে আরও

সৌদির নিরাপত্তা জোরদারে তুরস্ক-পাকিস্তানের উদ্যোগ সৌদির নিরাপত্তা জোরদারে তুরস্ক-পাকিস্তানের উদ্যোগইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে মক্কা প্রতিরক্ষা… ৩ ঘণ্টা আগে পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজনমহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর খাদ্যচাহিদা পূরণে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ১০০টিরও বেশি ধরনের হালাল খাবারের… ১৯ ঘণ্টা আগে ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্যইসরাইলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন মার্কিন গবেষকেরা। তাঁদের হিসাব অনুযায়ী, দেশটির হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক… ২ দিন আগে নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহেইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে দেশটির বিরোধী জোট। সাবেক সেনাপ্রধান গাদি… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

২৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম · আন্তর্জাতিক

চীন, পাকিস্তান ও তুরস্কের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সক্ষমতায় পাকিস্তান চীনের সহায়তা পেলে দেশটির সামরিক শক্তি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল এন এস রাজা।

ফটোকার্ড

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায়
নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায়
নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

শিরোনাম
প্রশ্ন আবু হানিফের/ ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য’আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনেরআ.লীগ নেতাকমীদের উদ্দেশে নুর/নড়াচড়া করলে ডানে-বামে যাওয়ার সুযোগ পাবেন নাচীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারতবিয়ার খেলেই মশার ‘প্রিয় শিকার’শাকসবজি ও ফল কীটনাশকমুক্ত করবেন যেভাবেধূমপান না করেও ঠোঁটের চারপাশে বলিরেখা, দূর করার উপায় কী?‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়?৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডতাপমাত্রা ১৩ ডিগ্রিতে, আরও বাড়বে শীত