সিলেটে একসঙ্গে চার কন্যাসন্তান জন্ম দিলেন মা
সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সুলতানা আক্তার তিন্নি নামে এক গৃহবধূ। মা ও চার নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। একসঙ্গে চার সন্তানের আগমনে পরিবারজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন তিন্নি।
তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গ্রামের সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী।
‘এদিকে, একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হিংগাজিয়া গ্রামসহ কুলাউড়াজুড়ে মানুষের মধ্যে আনন্দ ও কৌতূহলের সৃষ্টি হয়।’
— জি বাংলা ডেস্ক
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে সাইদুল ইসলাম রিজনের সঙ্গে কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকার সুলতানা আক্তার তিন্নির বিয়ে হয়। তাঁদের সংসারে সিয়াম নামে সাড়ে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। এবার একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মে পরিবারে নতুন আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে।
আরও পড়ুন
বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি
সাইদুল ইসলাম রিজন দক্ষিণ হিংগাজিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। বর্তমানে তিনি সৌদি আরবে কর্মরত। চার কন্যাসন্তানের বাবা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, একসঙ্গে চার সন্তান পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও এ খবরে খুশি।
মূল বিষয়গুলি
- সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সুলতানা আক্তার তিন্নি নামে এক গৃহবধূ।
- বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন তিন্নি।
- তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গ্রামের সৌদি আরবপ্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী।
- পারিবারিক সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে সাইদুল ইসলাম রিজনের সঙ্গে কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকার সুলতানা আক্তার তিন্নির বিয়ে হয়।
রিজন তাঁর চার কন্যাসন্তানকে মহান আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করে স্ত্রী ও সন্তানদের সুস্থতা এবং সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রবাসী রিজনের ফুফাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দিলোয়ারুস শাদাৎ বিষয়টি নিশ্চিত করে জানান, মা ও নবজাতকেরা ভালো আছেন। চার নতুন অতিথির আগমনে পরিবারের সবাই আনন্দিত।
এদিকে, একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হিংগাজিয়া গ্রামসহ কুলাউড়াজুড়ে মানুষের মধ্যে আনন্দ ও কৌতূহলের সৃষ্টি হয়। প্রবাসী রিজনের বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং পরিবারের প্রতি শুভকামনা প্রকাশ করছেন।






মন্তব্য (০)