১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
জাতীয়

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি
ছবি : জি বাংলা নিউজ

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার দুপুর আড়াইটায় জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি রাখা হয়েছে। দলগুলোর কাছে পাঠানো আমন্ত্রণপত্রে সংবিধান সংশোধনের বিষয়ে নিজ নিজ দল বা জোটের মতামত তুলে ধরতে বলা হয়েছে।

তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দল এ মতবিনিময়ে অংশ নিচ্ছে না বলে জানা গেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সনদে স্বাক্ষরকারী কয়েকটি দলও বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

‘জোটটির নেতাদের বক্তব্য অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের জন্য যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তার সঙ্গে বর্তমান বিশেষ কমিটির প্রক্রিয়ার সামঞ্জস্য নেই।’

— জি বাংলা ডেস্ক

জোটটির নেতাদের বক্তব্য অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের জন্য যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তার সঙ্গে বর্তমান বিশেষ কমিটির প্রক্রিয়ার সামঞ্জস্য নেই। এ কারণে তারা মতবিনিময়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা জাতীয় ৪ ঘণ্টা আগে

এর আগে গত ১৩ জুলাই সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিভিন্ন দলের প্রতিনিধিদের রাখা হয়েছে এবং বিরোধী দলের প্রতিনিধিদের জন্যও সদস্য মনোনয়নের সুযোগ রাখা হয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি।
  • জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার দুপুর আড়াইটায় জাতীয় সংসদে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
  • তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি দল এ মতবিনিময়ে অংশ নিচ্ছে না বলে জানা গেছে।
  • জোটটির নেতাদের বক্তব্য অনুযায়ী, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের জন্য যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তার সঙ্গে বর্তমান বিশেষ কমিটির প্র…

বিশেষ কমিটির প্রথম বৈঠকে জুলাই জাতীয় সনদকে ভিত্তি ধরে সংবিধানের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের অংশীজন, আইনজীবী, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীর মতামত নেওয়ার কথাও জানানো হয়েছে।

জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে সরকারি ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। সরকারপক্ষের বক্তব্য, সংসদের মাধ্যমে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সংবিধান সংশোধন করা হবে। অন্যদিকে বিরোধী কয়েকটি দল বিশেষ কমিটির প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে।

জাতীয় থেকে আরও

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীরজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর… ৫ ঘণ্টা আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধাবিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত… ৬ ঘণ্টা আগে ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এআই বিজনেস সামিট ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এআই বিজনেস সামিটদেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং জাতীয় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী… ৬ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন সেই সরকারি কর্মকর্তা প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন সেই সরকারি কর্মকর্তাঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩… ৬ ঘণ্টা আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি

২০ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৬ এএম · জাতীয়

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার (২০ সেপ্টেম্বর) মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ফটোকার্ড

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি

জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোর সঙ্গে আজ বসছে সংবিধান সংশোধন কমিটি

শিরোনাম